ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১:২৪:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩২ পিএম, ৯ জানুয়ারি ২০২৩ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় মুক্তিপণ না পেয়ে সিনথিয়া (৬) নামে এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিশুটির মরদেহ উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাচিব সিকদার।

এর আগে গত বুধবার (৪ জানুয়ারি) নিখোঁজ হয় সিনথিয়া। পরে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। শুক্রবার (৭ জানুয়ারি) তিনজকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যের ভিত্তিতে গতকাল রাতে আশুলিয়া থানাধীন খেজুর বাগান এলাকার সুয়েরেজ সংযোগের উপর থেকে সিনথিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সিনথিয়া নিলফামারী জেলার পঞ্চপুকুর গ্রামের মো. জসিনুরের মেয়ে। সিনথিয়া তার পরিবারের সঙ্গে আশুলিয়ার খেজুর বাগান এলাকায় নুর সরকারের বাড়িতে ভাড়া থাকত।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি সন্ধ্যায় নিখোঁজ হয় সে। পরের দিন এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় একটি নিখোঁজের ডায়েরি করলে সেদিন রাতে মুক্তিপণ দাবি করা হয়।

পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আশুলিয়ার খেজুর বাগান এলাকা থেকে অপহরণকারী কাদের ও তার বাবা-মাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী রোববার রাতে খেজুর বাগান এলাকায় একটি সুয়ারেজ থেকে শিশু সিনথিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাচিব বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা, মুক্তিপণ না পেয়ে শিশু সিনথিয়াকে হত্যা করা হয়েছে।

বিষয়টি নিয়ে সোমবার (৯ জানুয়ারি) র‌্যাব-৪ রাজধানীর মিরপুর কার্যালয়ে একটি ব্রিফিং করবে বলে জানা গেছে।