ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৬:০৭:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জে রিট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩০ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুরের ১২ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করে দেয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওই ১২ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।

রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সনদ বাতিল হওয়া হারুন অর রশিদসহ ওই ১২ জনের পক্ষে এ রিট আবেদন দায়ের করেন তাদের আইনজীবী অমিত দাশ গুপ্ত।

রিট আবেদনের ওপর হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিছেন রিটকারীদের আইনজীবী অমিত দাশ গুপ্ত।

-জেডসি