মুক্তির আগেই ৭০ কোটি রুপিতে বিক্রি আলিয়ার সিনেমা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৯ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ওটিটি প্ল্যাটফর্মে ৭০ কোটি রুপিতে বিক্রি করেছে ছবিটির পরিচালক সঞ্জয় লীলা বানসালি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমন খবরই পাওয়া গেছে। তবে কোন ওটিটিতে ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ দেখানো হবে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
করোনার এই কালে যেকোনো সিনেমার জন্য আয়ের অন্যতম উৎস হয়ে দাঁড়িয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। কিন্তু ছবি মুক্তির আগেই আলিয়ার ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ এত চড়া দামে বিক্রিতে অনেকেই অবাক। কেউ কেউ বিষয়টিকে সিনেমার জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, তারকা অভিনয়শিল্পীদের অংশগ্রহণ এবং সঞ্জয় লীলা বানসালির মতো নির্মাতা থাকায় এত চড়া দাম পেল সিনেমাটি।
‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ নির্মিত হয়েছে গাঙ্গুবাই কোঠেওয়ালির জীবনীর ওপর। যিনি ছিলেন মুম্বাইয়ের কামাঠিপুরার যৌনপল্লির প্রধান। এই প্রধান চরিত্রটিতে অভিনয় করেছেন আলিয়া ভাট। অতিথি চরিত্রে আছেন অজয় দেবগন, ইমরান হাশমি ও হুমা কুরেশি। ভারতীয় সাংবাদিক হুসাইন জাইদির ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ বইয়ে গাঙ্গুবাইকে নিয়ে লেখা হয়েছে। সেটিরই অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ছবিটি।
এদিকে, এই মুহূর্তে আলিয়ার ঝোলাভর্তি সিনেমা। এ বছরই মুক্তি পাবে তার ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি। সেখানে তার নায়ক প্রেমিক রণবীর কাপুর। এছাড়া শিগগির তিনি শুরু করবেন দক্ষিণী ভাষার চলচ্চিত্র ‘ট্রিপল আর’-এর কাজ। সেখানে আলিয়ার বিপরীতে রয়েছেন দক্ষিণের সুপারহিট দুই নায়ক রামচরণ ও জুনিয়র এনটিআর। পাশাপাশি রণবীর সিংয়ের সঙ্গে করণ জোহরের একটি ছবিতেও তিনি এ বছর অভিনয় করবেন।
-জেডসি
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ










