ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৫:২৮:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

‘মুখার্জীদার বউ’-এ অচেনা মোড়কে ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৯ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

বিয়ের পর থেকেই বউমাকে বাঁকা চোখে দেখতেন শাশুড়ি। মনে হত, ছেলেকে তার কাছ থেকে আলাদা করে নিচ্ছে বউমা। নাতনি হওয়ার পরও ঠাকুমার একই রকম মনে হত। নতুন বিয়ে হয়ে আসা মেয়েটা, মা হওয়ার পরও বদল এল না সংসারে। শাশুড়ি বিরুদ্ধে অভিযোগ, অভিমানের পাহাড় জমতে থাকে বউমার।

এ গল্প তো আমার, আপনার চেনা। প্রতি বাড়িতেই হয়তো এ চিত্র রয়েছে। সেই চেনা গল্পকেই অচনা মোড়কে বড় পর্দায় নিয়ে আসছেন কোলকাতার পরিচালক পৃথা চক্রবর্তী। সৌজন্যে আসন্ন ছবি ‘মুখার্জীদার বউ’। এ ছবির অচেনা মোড়কের নাম দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত। যার সান্নিধ্যে শাশুড়ি-বউয়ের চিরন্তন ঝামেলা মিটে যায়। সম্পর্কটা বদলে যায় বন্ধুত্বে।


‘এই ছবিতে আমার চরিত্র সাইকোলজিস্টের। আরাত্রিকা। এক কথায় মেন্টর। অনেকটা ‘ডিয়ার জিন্দেগি’র শাহরুখ খানের মতো। দুটো মানুষের মধ্যে মেলবন্ধন ঘটাবে। সম্পর্ককে পজিটিভ দিকে নিয়ে যাবে। আরাত্রিকার নিজের জীবনেরও অনেক সমস্যা আছে। মেয়ে বলেই মেয়েদের সমস্যাটা আরও ভাল করে বুঝতে পারে। দুটো মানুষ যখন দিশেহারা হয়ে যায় তখন সমস্যাটা ধরিয়ে দেওয়ার জন্যও তৃতীয় ব্যক্তির দরকার হয়’ বললেন ঋতুপর্ণা।

‘মুখার্জীদার বউ’-এ বিশেষ একটি চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা। এ ছাড়াও কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, বিশ্বনাথ বসু, অপরাজিতা আঢ্যর মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। মুক্তি পাবে আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবসে।