ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৫:৩৬:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

মুজিব শতবর্ষের অনুষ্ঠানে অংশ নিতে মমতার আগ্রহ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ অনুষ্ঠানে অংশ নিতে নিজের আগ্রহের কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ অনুষ্ঠানে যোগ দেবার ব্যাপারে তার আগ্রহের কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তা পাঠিয়েছি। সেখান থেকে অনুমোদন পেলে যাব ভাবছি। জানা গেছে, নিয়ম অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলে মমতা আগামী মার্চের মাঝামাঝি সময়ে ঢাকা যেতে পারেন।

গত নভেম্বরে কলকাতায় ভারত-বাংলাদেশ খেলা দেখতে আসার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মমতার একান্ত বৈঠকে আগামী ১৭ মার্চ মুজিব শতবর্ষের অনুষ্ঠানে যোগ দেবার মৌখিক আমন্ত্রণ জানানো হয়েছিল। সম্প্রতি সেই অনুষ্ঠানে যোগ দেবার আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই আন্তরিক। শেখ হাসিনাকে যে মমতা বড় দিদির মতো ভাবেন সেকথা মমতা অনেকবারই বলেছেন। নিয়মিত দু’জনের মধ্যে উপহার আদান-প্রদানও হয়।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ অনুষ্ঠান বেশ জাকজমকের সঙ্গে উদযাপন করতে চলেছে। সারা বছরব্যাপী চলবে নানা অনুষ্ঠান। তবে ১৭ মার্চের অনুষ্ঠানে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে।

-জেডসি