ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ৯:৫৩:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

মুনমুনের আশা আসানসোল তার হবে

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার

বুথ ফেরৎ সমীক্ষার সার্বিক ফলাফলে তাঁর বিশ্বাস নেই৷ অথচ তাঁর নির্বাচনী কেন্দ্র আসানসোলের বুথ ফেরৎ সমীক্ষায় একশো ভাগ ভরসা রয়েছে সুচিত্রা সেন কন্যা তথা আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন৷

বুথ ফেরত সমীক্ষায় অত্যন্ত ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার আশঙ্কা বিজেপি ইভিএম কারচুপি করতে পারে৷ ২৩ তারিখ পর্যন্ত প্রতিটি স্ট্রং রুমে রাত পাহারাসহ কড়া নজরদারি চালানোর নির্দেশও দিয়েছেন তিনি৷ এই ইভিএম কারচুপির আশঙ্কা করছেন তাঁর দলের প্রার্থীরাও৷ যেমন, আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন বলেন, “এই Exit poll আমি বিশ্বাস করি না৷ এসব টাকা খাইয়ে হয়৷ ২৩ তারিখ সব আসল রেজাল্ট সামনে চলে আসবে৷”

এবিপি-এসি নিয়েলসেনের বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে আসানসোল কেন্দ্রে সম্ভাব্য জয়ী প্রার্থী তৃণমূলের মুনমুন সেন৷ সেপ্রসঙ্গে সুচিত্রা কন্যা বলেন, যদি “ইভিএমে কারচুপি না হয় তাহলে আমি হানড্রেড পারসেন্ট জিতছি৷”

এদিকে মুনমুন সেনের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়ও তাঁর জয়ের ব্যাপারে নিশ্চিত৷ 

তবে বাবুলের এই আত্মবিশ্বাসের এতটুকুও ঘাবড়াচ্ছেন না রিয়া-রাইমার মা৷ আপাতত তিনি রিল্যাক্সড মুডে৷ স্বামী, দুই মেয়ে আর জামাইকে নিয়ে বাড়িতে হইহই করে সময় কাটাচ্ছেন শ্রীমতি সেন৷