মুনিবা মাজারির প্রশংসায় জাতিসংঘ মহাসচিব
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২২ পিএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার
পাবলিক স্পিকার, মানবাধিকারকর্মী ও জাতিসংঘ নারী সংস্থার জাতীয় শুভেচ্ছাদূত মুনিবা মাজারিকে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)–এর নতুন অ্যাডভোকেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত শুক্রবার এক ঘোষণায় ইউএন উইমেন জানায়, পাকিস্তানসহ বৈশ্বিক পরিসরে অন্তর্ভুক্তি, লিঙ্গ সমতা ও সামাজিক ন্যায়ের পক্ষে মুনিবা মাজারির নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
এ পদে থেকে তিনি বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া মোটলি ও বেলজিয়ামের রানী ম্যাথিল্ডের মতো বিশ্বনেতা ও প্রভাবশালী ব্যক্তিত্বদের সঙ্গে কাজ করবেন। তাদের যৌথ লক্ষ্য হলো ২০৩০ এজেন্ডার পক্ষে সচেতনতা সৃষ্টি, অনুপ্রেরণা যোগানো এবং সমর্থন জোগাড় করা।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক চিঠিতে মুনিবা মাজারির প্রশংসা করে লিখেছেন, তিনি অনেকের অনুপ্রেরণা এবং অন্তর্ভুক্তি ও লিঙ্গ সমতার বিষয়ে এক সুদৃঢ় কণ্ঠস্বর। তার অসংখ্য অর্জন ও সমতার প্রতি অটল প্রতিশ্রুতির জন্য আমি তাকে সাধুবাদ জানাই। আমি আশা করি তিনি তার প্রতিভা, প্রভাব ও প্ল্যাটফর্ম ব্যবহার করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে বৈশ্বিক অগ্রাধিকার ও কর্মপরিকল্পনার কেন্দ্রে নিয়ে আসবেন।
নিজের নিয়োগ প্রসঙ্গে মুনিবা মাজারি বলেন, ‘এসডিজি অ্যাডভোকেট হিসেবে নিয়োগ পাওয়া শুধু একটি সম্মান নয়, এটি বিশাল দায়িত্বও। এই দায়িত্ব হলো যাদের কণ্ঠ শোনা যায় না তাদের হয়ে কথা বলা এবং একটি সুস্থ, ন্যায়ভিত্তিক ও সহানুভূতিশীল পৃথিবীর জন্য সম্মিলিত পদক্ষেপে সবাইকে অনুপ্রাণিত করা। একসঙ্গে আমরা মানুষ ও পৃথিবীর জন্য অগ্রগতিকে ত্বরান্বিত করতে পারব।’
উল্লেখ্য, ২০১৫ সালে মুনিবা মাজারি পাকিস্তানের প্রথম নারী হিসেবে জাতিসংঘ নারী সংস্থার শুভেচ্ছাদূত নিযুক্ত হন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







