ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ৩:৩৯:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান

মুন্সীগঞ্জে আরও ২৩ জন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩২ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার

মুন্সীগঞ্জে আরও ২৩ জন করোনা রোগী শনাক্ত

মুন্সীগঞ্জে আরও ২৩ জন করোনা রোগী শনাক্ত

মুন্সীগঞ্জ জেলায় নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩৫৩ জন করোনা রোগী শনাক্ত হলো।

নতুন আক্রান্ত এই ২৩ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৪ জন, সিরাজদিখান উপজেলায় দুজন, টঙ্গীবাড়ি উপজেলায় তিনজন, শ্রীনগর উপজেলায় দুই এবং লৌহজং উপজেলায় দুজন রয়েছেন।

এছাড়া আরও চারজন সুস্থ হওয়ার ফলে জেলায় মোট ৩৭ জন করোনা জয় করলেন।

সিভিল সার্জন অফিসের সূত্র মতে, মুন্সীগঞ্জে এ পর্যন্ত ১২ জন করোনায় মারা গেছেন।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, নিপসম থেকে শুক্রবার পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন ২৩ জনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে ১ হাজার ৮০৪টি নমুনার রিপোর্ট পাওয়া গেল। বৃহস্পতিবার পর্যন্ত ২০৫৭টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।