ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৯:৫৪:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

মুম্বাইয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের মুম্বাইয়ের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৪০ জন।

শুক্রবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দুর্ঘটনায় আহতদের মুম্বাইয়ের এইচবিটি ও কুপার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহানমুম্বাই মিউনিসিপল করপোরেশনের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত ৩টায় মুম্বাইয়ের গোরেগাঁওয়ে জয় ভবানি নামের একটি সাততলা ভবনে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ছয়জনের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী।

অন্যদিকে আহত ৪০ জনের মধ্যে কয়েকজন শিশুসহ ১২ জন পুরুষ এবং ২৮ জন নারী রয়েছেন। অবশ্য ভবনে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।