ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৮:০৮:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

মুম্বাইয়ে লতা মঙ্গেশকরের বাড়ি সিলগালা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

মুম্বাইয়ে লতা মঙ্গেশকরের বাড়ি সিলগালা

মুম্বাইয়ে লতা মঙ্গেশকরের বাড়ি সিলগালা

ভারতের সংগীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের বাড়িতে করোনাভাইরাসের সংক্রমণ ঘটায় শনিবার বিল্ডিংটি সিলগাল করে দিয়েছে পৌরসভা।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দক্ষিণ মুম্বাইয়ের চম্বালা হিলস এলাকার পেডার রোডে ‘প্রভুকুঞ্জ’ নামে বহুতল বিল্ডিংয়ে থাকেন লতা মঙ্গেশকর। ওই বাড়িতেই পাঁচজন করোনা সংক্রমিত হয়েছেন। এরপরই বিল্ডিংটি সিল করে দেয় কর্তৃপক্ষ। তবে লতা মঙ্গেশকর ও তার পরিবার সুস্থ ও নিরাপদ আছেন বলে জানা গেছে।

এদিকে লতা মঙ্গেশকরের পরিবারের এক বিবৃতিতে বলা হয়েছে, আবাসনের সোসাইটি ও পৌর কর্তৃপক্ষ বিল্ডিংটি সিল করে দিয়েছে। আমাদের আবাসনে বহু প্রবীণ মানুষের বসবাস। তাই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো অপপ্রচারকে গুরুত্ব দেবেন না। কোনো প্রকার প্রতিক্রিয়া থেকে বিরত থাকুন।