মুসলিমদের জন্য পৃথক কোটা থাকা উচিত: মায়াবতী
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২২ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
অর্থনৈতিক ভিত্তিতে মুসলিমদের জন্য পৃথক সংরক্ষণ (শিক্ষা ও চাকরিতে কোটা) থাকা উচিত বলে জানিয়েছেন ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী।
আজ মঙ্গলবার লক্ষনৌতে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
মায়াবতী আজ বিজেপি’র পাশাপাশি কংগ্রেসেরও তীব্র সমালোচনায় সোচ্চার হন। মায়াবতী বলেন, দেশে আজ অনগ্রসর পিছিয়েপড়া শ্রেণি, সংখ্যালঘু, দলিত ও শ্রমিকশ্রেণি সবচেয়ে ক্ষতিগ্রস্ত। অর্থনৈতিক ভিত্তিতে মুসলিমদের জন্য পৃথক সংরক্ষণ থাকা উচিত। দেশের স্বাধীনতার সময়ে সরকারি চাকরিতে তেত্রিশ শতাংশ মুসলিম ছিলেন যা আজ দুই/তিন শতাংশ হয়ে গেছে।
তিনি বলেন, বিজেপি-আরএসএস গোটা দেশে কেবল ধর্মের নামে রাজনীতি করছে তা-ই নয়, তারা এবার মানুষের পাশাপাশি দেব-দেবতাদের সম্প্রদায়ের কথাও বলছে! এর ফল ওদেরকে ভোগ করতে হবে। মুসলিমদের জুমা নামাজের ওপরেও সরকারি মেশিনারি ব্যবহার করা হচ্ছে।
মায়াবতী বলেন, দেশে এবার লোকসভা নির্বাচনে কৃষক বিরোধী বিজেপি শাসনের অবসান হবে। আমি সব দরিদ্র, ক্ষতিগ্রস্ত মানুষকে আবেদন জানাচ্ছি যে, গোটা দেশে বহুজন সমাজ পার্টির জোটকে সহযোগিতা করুন। তাহলে আপনাদের পক্ষ থেকে এটাই আমার জন্মদিনের উপহার হবে।
মায়াবতী আজ ৬৩তম জন্মবার্ষিকী পালন করছেন। তিনি বলেন, বিজেপি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে অনগ্রসর, দলিত ও মুসলিমদের পরিস্থিতে খুবই খারাপ হয়েছে। ওই সিদ্ধান্ত ক্ষুদ্রশিল্পের জন্যও ক্ষতিকর হয়েছে। বিজেপি সরকার শুধু বড় শিল্পপতিদের জন্য কাজ করছে। তারা কেবল বড় শিল্পপতিদের ঋণ মওকুফ করতেই আগ্রহী।
মায়াবতী কংগ্রেসের সমালোচনা করে বলেন, কংগ্রেস সরকার কৃষকদের সঙ্গে প্রতারণা করেছে। তারা কৃষকদেরকে মাত্র দু’লাখ টাকা করে ঋণ মওকুফ করেছে যা খুবই নগণ্য। কৃষকদের সমস্যা নিরসনে তিনি স্বামীনাথন কমিটির রিপোর্ট কার্যকর করার উপরে গুরুত্ব আরোপ করেন।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











