মুড়িকাটা পেঁয়াজে কৃষকের আয় প্রায় সাড়ে ১৮ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ পিএম, ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
গোপালগঞ্জ জেলায় মৌসুমের শুরুতেই তেঁতে ওঠেছিল পেঁয়াজের বাজার। ফলে ভালো দামের আশায় ক্ষেতে পেঁয়াজের আবাদ শুরু করেন অনেক কৃষক। আর মাত্র ৭০ দিনের মাথায় মুড়িকাটা পেঁয়াজের ফলন পান তারা। প্রতি কেজি পেঁয়াজ কেজি প্রতি ৮০ টাকা পর্যন্ত বিক্রি করেছেন ওই কৃষকরা। ফলে কাঁচা টাকা আয় করেছেন তারা। এখন এসব জমিতে বোরো ধানের আবাদ শুরু করছেন কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামার বাড়ির উপ-পরিচালক আ. কাদের সরদার বলেন, রবি মৌসুমে গোপালগঞ্জের কৃষকরা ৩৫০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ করেন। এসব জমিতে মাত্র ৭০ দিনে ৪ হাজার ৫৫০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। ওই পেয়াজের বিক্রি থেকে ১৮ কোটি ২০ লাখ টাকা আয় করেছেন কৃষকরা। এছাড়া বাজারে পেঁয়াজ কালির দামও ভাল ছিল। পেঁয়াজ কালি বিক্রি করেও ভাল টাকা আয় করেছেন তারা।
মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের কৃষক ওবায়দুর রহমান বলেন, এই মৌসুমে পেঁয়াজের দাম ২শ’ টাকা পর্যন্ত অতিক্রম করেছিল। আমি আমার ১০০শতাংশ জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ করি। প্রতি শতাংশ জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদে আমার খরচ হয় ১ হাজার ৬০০ টাকা। শতাংশ প্রতি আমি ৬০ কেজি মুড়িকাটা পেঁয়াজের ফলন পেয়েছি।
তিনি বলেন, প্রথম দিকে প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা দরে বিক্রি করেছি। শেষের দিকে ওই পেঁয়াজ ৩০ টাকা দরে বিক্রি করেছি। গড়ে প্রতি শতাংশ জমি থেকে ২ হাজার ৪০০ টাকার পেঁয়াজ বিক্রি করেছি। এছাড়া প্রতি শতাংশ থেকে অন্তত ৫০০ টাকার কালি বিক্রি করেছি।
তিনি বলেন, মুড়িকাটা পেঁয়াজ চাষ করে প্রতি শতাংশে আমার ১ হাজার ৩০০ টাকা লাভ হয়েছে। সে হিসাবে ১০০ শতাংশ জমি থেকে আমার লাভ হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। মুড়িকাটা পেঁয়াজের পর এখন জমিতে বোরো ধানের আবাদ করছি।
কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি গ্রামের কৃষক রবিউল মোল্লা বলেন, ৫২ শতাংশ জমিতে মুড়িকাটা পেঁয়জ আবাদ করে অন্তত ৭৫ হাজার টাকা লাভ হয়েছে। এখন এই জমিতে বোরো ধানের আবাদ করছি। এই ৫২ শতাংশ জমিতে ব্রি’র উচ্চ ফলনশীল জাতের ‘বঙ্গবন্ধু ধান-১০০’ আবাদ করছি। এখান থেকে অন্তত ৫২ মন ধান পাব। পেঁয়াজের পর ধানের আবাদেও আমার লাভ থাকবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু বলেন, ২০৪১ সালের মধ্যে সরকার কৃষিকে বাণিজ্যিকীকরণ করতে চায়। সেই লক্ষ্যকে সামনে রখে আমরা কৃষিকে লাভজনক করতে কৃষককে দিয়ে অধিক ফসল ফলাতে উদ্বুদ্ধ করছি। এ বছর কৃষকরা মুড়িকাটা পেঁয়াজ আবাদ করে লাভবান হয়েছেন।
তিনি আরও বলেন, এভাবে এক ফসলী জমিকে আমরা দুই ফসলী ও দুই ফসলী জমিকে ৩ ফসলীতে রূপান্তর করছি। এতে ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কম জমিতে অধিক ফসল উৎপাদন করে কৃষক লাভবান হচ্ছেন। এছাড়া জলাবদ্ধ জমিতে ভাসমান, ডালি, বস্তা পদ্ধতিসহ অন্যন্য প্রযুক্তি ব্যবহার করে ফসলের উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







