মৃত ছোট ভাইকে নিজের গোল উৎসর্গ করলেন ঋতুপর্ণা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রবিবার
সংগৃহীত ছবি
মৃত ছোট ভাইকে নিজের গোল উৎসর্গ করলেন ঋতুপর্ণা। দশরথ রঙ্গশালায় পাকিস্তানের বিপক্ষে বিরতির পর বদলী হিসেবেই মাঠে নেমেছিলেন বাংলাদেশ দলের ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। ম্যাচের ৭৭ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া তার আচমকা শটের বল পাকিস্তানের গোলরক্ষক শাহিদ বুখারির মাথার ওপর দিয়ে আশ্রয় নেয় জালে। এতেই বেড়ে যায় বাংলাদেশের জয়ের ব্যবধান। ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬-০ গোলে জয়লাভ করে লাল সবুজের দল।
কিন্তু এমন একটি গোলের পর সতীর্থরা যখন সেটি উদযাপনে ব্যস্ত, তখন ম্লান চেহারা নিয়ে ঋতুপর্ণা হাতজোড় করে তাকিয়ে ছিলেন আকাশের দিকে। ম্যাচ শেষে তার এমন আচরণের কারণ জানা যায়নি। কারণ দলের সঙ্গে টিম হোটেল চলে গিয়েছিলেন তিনি।
তবে আজ আর্মি হেডকোয়ার্টার মাঠে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেয়ার পর তার সঙ্গে কথা হয় গণমাধ্যম কর্মীদের। প্রথমেই তার এমন বিষন্ন উদযাপনের কারণ জানতে চাইলে ঋতুপর্ণা চোখের জল আর সংবরণ করতে পারেননি।
চোখ মুছতে মুছতেই তিনি বলেন,‘আমর প্রয়াত ভাই পার্বণ চাকমাকে গোলটি উৎসর্গ করেছিলাম। তাই ওই সময় সৃষ্টিকর্তার কাছে ওর জন্য প্রার্থণা করছিলাম। সে এখন আর আমাদের মাঝে নেই।’
তিনি বলেন, ‘আমার ওই ছোট ভাই সব সময় আমার খেলা দেখতো। ভাল খেললে আমাকে অভিনন্দন জানাতো। খেলা খারাপ হলে কোথায় সমস্যা তাও জানিয়ে দিতো। পাকিস্তানের বিপক্ষে গোল করে সেই ভাইকে খুব মনে পড়েছিল। আমার ভাইকে সব সময় মনে পড়ে।’
পরিবারে চার বোনের একমাত্র ভাই ছিল পার্বণ চাকমা। বোনের খেলা নিয়ে তার ছিল অনেক উৎসাহ। গত ৩০ জুন রাঙামাটির কাউখালিতে সেচপাম্প ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় পার্বণ চাকমা। ভাইকে হারানোর পর প্রথম কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে দেশের বাইরে এসেছেন ঋতুপর্ণা চাকমা।
তিনি বলেন, ‘ভাই আমার খেলা দেখার জন্য পাগল থাকতো। আমাকে নিয়ে গর্ব করতো। আমার সব খেলা দেখতো। আমার কত আদরের ভাই ছিল, তা বলে বুঝাতে পারবো না। কিন্তু সেই ভাই আজ নেই। ওর জন্য আজও আমি কাঁদি। মনের অজান্তেই চোখের জল গড়িয়ে পড়ে। আমি কোনদিন ভাইকে ভুলতে পারবো না।’
পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ার পরেই নিজের ফেসবুক পেইজে স্ট্যাটাস দেন ঋতুপর্ণা। সেখানে তিনি ভাইকে উদ্দেশ্য করে লিখেছেন,‘আজকের এই গোলটা তোকে উৎসর্গ করলাম। তুই থাকলে হয়তো দেখতে পারতি। খুব মিস করছি তোকে। ওপারে ভালো থাাকিস ভাই আমার।’
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











