মৃতদের দাফন করেও করোনা থেকে মুক্ত নারী মেম্বার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৯ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত ছয় নারীর গোসল নিজ হাতে করিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউপির সংরক্ষিত নারী সদস্য রোজিনা আক্তার। ব্যবস্থা করেছেন জানাজা ও দাফন-কাফনের। কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও করোনা রোগীর দাফন করে যাচ্ছেন তিনি।
এরমধ্যেই নারায়ণগঞ্জে করোনাভাইরাসে মারা গেছে অর্ধশতাধিক। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো কয়েকজন। করোনার সংক্রমণের আশঙ্কায় মৃতের দাফন-কাফন নিয়ে বিপাকে পড়েছেন স্বজনরা। এ অবস্থায় মৃতের দাফন-কাফনে এগিয়ে এসেছেন রোজিনা আক্তার।
এ বিষয়ে রোজিনা আক্তার জানান, করোনা পরিস্থিতির প্রথম থেকে সতর্কতা কার্যক্রম, জনসচেতনতা তৈরি, ত্রাণ বিতরণ করে আসছি। এরপরও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে আরো কিছু করার ইচ্ছা ছিল। তাই পরিবারের মতামত নিয়ে করোনায় মৃত্যু হওয়া মানুষের দাফনে নিজেকে নিয়োজিত করেছি।
এরই মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। ২৬ এপ্রিল কাউন্সিলর খোরশেদ ও তার স্বেচ্ছাসেবী দলের সঙ্গে আমলাপাড়া এলাকার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা হাসিনা বেগমের গোসল করাই। এরপর নাসিক এলাকার আরেকজন করোনায় মারা যাওয়া রোগীকে গোসল করিয়ে দাফন দেই। ধর্মগঞ্জের একজন এবং এনায়েতনগর এলাকার তিনজন নারীকে দাফন করেছি আমি।
তিনি বলেন, আমার স্বামী মারা গেছেন। মা, দুই ছেলে ও তাদের পরিবার নিয়ে আমাদের সংসার। প্রথমে আমি আমার দুই ছেলের সঙ্গে কথা বলি। তাদের বুঝাই এবং তাদের উৎসাহে আমি এই কাজে নিয়োজিত হই। এই কাজে ভয় আছে। কিন্তু এই মহামারির সময় আমি বসে থাকতে পারি না। আমি মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি। এখন এলাকাবাসীও আমাকে উৎসাহ দেন।
রোজিনা আরো বলেন, প্রথমে কিছুটা ভয় ছিল। কিন্তু যখন সাহস করে পিপিই, মাস্ক পরে যাই তখন আর কোনো ভয় ছিল না। দাফন শেষে প্রথমে ব্যবহৃত পিপিই ফেলে দেই। তারপর বাড়িতে এসে গরম পানি দিয়ে গোসল করি, গড়গড়া করি। একই সঙ্গে চিকিৎসদের পরামর্শ অনুযায়ী চলি। আমি এখনো করোনামুক্ত আছি।
কিছু মানুষ নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন। ঝুঁকি তো আছেই। করোনা টেস্টও করিয়েছি। এখনো ফলাফল পাইনি। যতক্ষণ সুযোগ থাকবে ততক্ষণ মানুষের জন্য কাজ করবো।
সবার উদ্দেশ্যে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে আমাদের সরকারি নির্দেশনা মানতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি জনপ্রতিনিধিদের বলব, আপনারা নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ান।
-জেডসি
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


