‘মৃত্যু অত্যন্ত নির্মম, তবুও বাস্তব’ সৌমিত্রের মৃত্যুতে মমতার শোক
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১৫ নভেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলার এই প্রবাদপ্রতিম শিল্পী। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া সাংস্কৃতিক জগতে। তিনি শুধুই বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন সেটাই নয়, তার লেখা কবিতা, নাটকেও সমৃদ্ধ হয়েছে বাঙালি। তার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ৪০ দিন ধরে বেলভিউ নার্সিংহোমে ভর্তি ছিলেন সৌমিত্রবাবু। তাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, বাংলার তথা ভারতের চলচ্চিত্র জগতের কিংবদন্তি নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের ছেড়ে চলে যাওয়ায় বাংলার সব মানুষের হয়ে আমি আমাদের গভীর মর্মবেদনা প্রকাশ করছি। তিনি আজ, (রবিবার) কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৫ বছর। যে প্রতিভাবান মানুষদের জন্য বিশ্বের দরবারে আমরা প্রতিনিধিত্ব পেয়েছি, সৌমিত্র চট্টোপাধ্যায় তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন। তার মৃত্যু বাংলার জনজীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল বলে গভীর শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবার-পরিজন ও অসংখ্য অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।
পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণে তিনি বঙ্গবিভূষণ পুরস্কার গ্রহণ করতে নজরুল মঞ্চে যেমন উপস্থিত হয়েছিলেন, তেমনই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত থেকেছেন। তার সসম্মান ও মর্যাদাপূর্ণ, আন্তরিক ব্যবহারে তিনি সব সময়ে আমাদের চিত্ত স্পর্শ করেছেন। বলেছেন মমতা।
জগৎবরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের চোদ্দটি ছবি সহ তিনি দু’শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হলো অপুর সংসার, চারুলতা, অভিযান, অরণ্যের দিনরাত্রি, অশনি সংকেত, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, ঘরে বাইরে, গণশত্রু, গণদেবতা, ঝিন্দের বন্দী, তিন ভুবনের পারে, ক্ষুধিত পাষাণ, কোনি ইত্যাদি।
বহুমুখী প্রতিভার অধিকারী সৌমিত্র চট্টোপাধ্যায় একাধারে ছিলেন প্রবাদপ্রতিম চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা, পাশাপাশি অসামান্য বাচিক শিল্পী, কবি, লেখক, নাট্যকার এবং নাট্যনির্দেশক।
পশ্চিমবঙ্গ সরকার তাকে ২০১২ সালে সারা জীবনের অবদানের জন্য চলচ্চিত্র পুরস্কার, ২০১৫ সালে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (হল অফ ফেম) ও ২০১৭ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করে। এছাড়াও তিনি তার অসামান্য অভিনয়ের জন্য পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার, বিএফজেএ অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, সংগীত নাটক অ্যাকাডেমি টেগোর রত্ন অ্যাওয়ার্ড সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। ফ্রান্স সরকার শ্রীচট্টোপাধ্যায়কে ২০১৮ সালে তাদের সর্বোচ্চ সম্মান- ‘লিজিয়ন দ্য অনার’- এ ভূষিত করে।
-জেডসি
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও








