মৃত্যু আমার কাছে আসতেই পারে না: সোনালি বেন্দ্রে
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৬ পিএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের ক্যান্সার আক্রান্তের খবরে হতাশ হয়েছিলেন পুরো বলিউডবাসী। তবে নিয়মিত চিকিৎসা আর মনের জোরে আবারও সুস্থ জীবনে ফিরে এসেছেন তিনি। সম্প্রতি, হার্পার বাজার ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ক্যান্সার আক্রান্তের বিষয়ে জানিয়েছেন সোনালি।
তিনি বলেন, ‘আমার গোটা পেটে ক্যান্সার ছড়িয়েছিল। নিউ ইয়র্কের চিকিৎসকরা জানিয়েছিলেন, সম্পূর্ণভাবে সারিয়ে তোলার সম্ভাবনা মাত্র ৩০ শতাংশ। আমরা ভেঙে পড়েছিলাম। যখন আমি আমার লম্বা চুল কেটে ফেললাম, তখন আমার এক বন্ধু আমায় বলেছিল যে ওটা না কাটতে। তবে আমি চেয়েছিলাম আমার চুল কেটে ফেলা হোক, ওগুলো যেন আর আমার নয়। আমার মনে হচ্ছিল ওই লম্বা চুলের মধ্যে আমি বড় বেশি লুকিয়ে রয়েছি। ’
সোনালি আরও জানান, আমার পরিবার আশা ছেড়ে দিয়েছিল। তবে আমি ভেবেছিলাম, মৃত্যু আমার কাছে আসতেই পারে না। আর এর জন্য আমাকে অনেক লড়াই করতে হয়েছে। তবে আমি মৃত্যুর কথা কখনও ভাবিনি।
ম্যাগাজিনের কভার ফটো টুইটারে শেয়ার করে সোনালি লিখেছেন, ‘অভিজ্ঞতা কিভাবে জীবন, শারীরিক গঠন বদলে দেয় সেটা কেউই বলতে পারে না। সব পরিবর্তন চোখে ধরাও পড়ে না। আমি এটা থেকে যে শিক্ষা নিয়েছি, সেদিকে আর ফিরে তাকাতে চাই না। বরং নতুন করে পোশাক পরতে চাই, সাজতে চাই। ’
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো