ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৭:২২:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

মৃত্যু ৩৫০০, চীনের বাইরে ১৭গুণ দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস : হু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ৬ মার্চ ২০২০ শুক্রবার

মৃত্যু বেড়ে সাড়ে তিন হাজার, চীনের বাইরে ১৭গুণ দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস : হু

মৃত্যু বেড়ে সাড়ে তিন হাজার, চীনের বাইরে ১৭গুণ দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস : হু

ভয়াবহ থেকে ক্রমশ অতি ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস। চারদিকে হাহাকার পড়ে গিয়েছে কীভাবে এই ভাইরাসের সংক্রমণ ঠেকানো যায়। চীনে যে গতিতে সংক্রমণ ছড়িয়েছে, চীনের বাইরে এই সংক্রমণ ১৭ গুণ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র সাম্প্রতিক রিপোর্ট তেমনটাই বলছে। সেই সঙ্গে এই ভাইরাসের প্রতিরোধে সমস্ত দেশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে হু। খবর আনন্দবাজারের

শুরুটা হয়েছিল চীনের হুবেই প্রদেশের উহান থেকে। সেখানে করোনা মৃত্যুর তাণ্ডব চালাচ্ছে তো বটেই, চীন ছাড়িয়ে ইউরোপ এবং এশিয়াতেও দ্রুত থাবা বসাতে শুরু করেছে এই ভাইরাস। চীনে ইতিমধ্যেই ৩,৩০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ।

পরিস্থিতির ভয়াবহতা প্রসঙ্গে হু-এর ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস বলেছেন, ‘ভাইরাসকে যেনতেন প্রকারে ঠেকাতে হবে। এটা আত্মসমর্পণের সময় নয়। কোনও অজুহাতের সময় নয়। কাঁধে কাঁধ মিলিয়ে এই কঠিন পরিস্থিতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।’

বিশ্বের ৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা। মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চীনে নতুন করে ৩০ জনের মৃত্যু হয়েছে। আমেরিকাতেও মৃতের সংখ্যা বাড়ছে। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের।  দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা ৪২। অন্যদিকে, ইরানে সংখ্যাটা পৌঁছে গিয়েছে ১০৭-এ। সেখানে আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে। ইতিমধ্যেই সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার। সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, বিশ্ববিদ্যালয়গুলি। বিভিন্ন শহরে চেকপয়েন্ট তৈরি করা হয়েছে যাতে নাগরিকদের যাতায়াতে রাশ টানা যায়। ‘পেপার মানি’ কম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে নাগরিকদের। করোনার হানায় ইতালিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮। ইউরোপের মধ্যে প্রথম এই দেশে এই ভাইরাস সংক্রামিত হয়। সব মিলিয়ে মৃতের সংখ্যাটা ছাড়িয়েছে সাড়ে তিন হাজারের গণ্ডি।

ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে। এখনও পর্যন্ত এই সংখ্যাটা দাঁড়িয়েছে ৩০।

করোনাভাইরাসকে কীভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে দেশের সব রাজ্যের স্বাস্থ্য প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়। দিল্লির সব সরকারি-বেসরকারি প্রাইমারি স্কুল আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।