মে মাসে ৩০১ নারী ও কন্যা নির্যাতনের শিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
চলতি বছরের মে মাসে ১৪৬ জন কন্যা এবং ১৫৫ জন নারী নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য ওঠে গেছে।
বৃহস্পতিবার (১ জুন) নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।১৩টি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বরাতে বিবৃতিতে বলা হয়, জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২৩ সালের মে মাসে মোট ৩০১ নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৪৯ জন কন্যাসহ ৬৫ জন। তার মধ্যে ৮ জন কন্যাসহ ১৫ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ১ জন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও ৬ জন কন্যাসহ ৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, যৌন নিপীড়নের শিকার হয়েছে ১৭ কন্যাসহ ২৫ জন। উত্যক্তকরণের শিকার হয়েছে ১৫ কন্যাসহ ১৬ জন। নারী ও কন্যা পাচারের ঘটনার শিকার হয়েছে ২জন। এসিডদগ্ধের শিকার হয়েছে ১ জন। ৩ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যুর হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১৫ জন, এদের মধ্যে যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছে ৫ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১০ জন কন্যাসহ ১৬ জন। পারিবারিক সহিংসতার ঘটনায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৫ জন। বিভিন্ন কারণে ৪ জন কন্যাসহ ৪৮ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ১ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৯ জন কন্যাসহ ২৬ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৫ জন কন্যাসহ ২৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এদের মধ্যে ৪ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। ১২ জন কন্যাসহ ১৬ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। ৫ জন কন্যাসহ ৭ জনকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। ফতোয়ার শিকার হয়েছে ৪ জন। পুলিশী নির্যাতনের ঘটনার শিকার হয়েছে ১ জন। ৪ জন কন্যাসহ ৬ জন সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ৪টি, এরমধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে ৩টি। এছাড়া ৩ জন কন্যাসহ ৭ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


