মেকওভার শোতে চুল কেটে দেয়ায় শোকে অজ্ঞান মডেল!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার
তুরস্কের মডেল ইলায়দা
লম্বা হোক বা ছোট, ঘন বা পাতলা, যেমনই হোক নিজের চুল সবারই প্রিয়। সেই চুল যদি কমতে আরম্ভ করে তবে সবারই খারাপ লাগে। কিন্তু কোমর পর্যন্ত লম্বা চুল যদি হঠাৎ কয়েক সেকেন্ডে অর্ধেক হয়ে যায়। তাও আবার চুলের মালিকের অনুমতি ছাড়াই, তবে তা মানসিক ধাক্কা দেবেই। এমনই এক ভিডিও সামনে এল যেখানে চুলের শোকে অজ্ঞানই হয়ে গেলেন এক নারী মডেল।
তুরস্কের এক টিভি চ্যানেলে ‘অন সেট মেক ওভার’ শো চলছিল। সেখানে মডেল, হেয়ার স্টাইলিস্ট,হোস্ট, জুরি সবাই উপস্থিত। শোয়ে অংশ নিয়েছিলেন তুরস্কের মডেল ইলায়দা। তাকে মেক ওভারের ভার পড়েছিল সে দেশেরই স্টাইলিস্ট বিলাল আগিন-এর উপর।
ইলায়দা-বিলাল ছাড়াও আরও কয়েকজন অংশ নেন সেই শোয়ে। সবাই যে যার মতো করে মেক ওভার চালিয়ে যাচ্ছিলেন। ইলায়দার চুল দু’ ফুটের বেশি লম্বা ছিল। বিলাল প্রথমে ইলায়দাকে জিজ্ঞেস করেন, কতটা চুল কাটা যাবে। বিলাল যতটা দেখান, ইলায়দা তাতে রাজি হননি। দু’জনে আলোচনা করে সেই মাপ ঠিক হয়।
এরপর শুরু হয় চুল কাটার পালা। বিলাল যতটা দেখিয়েছিলেন তার থেকে অনেক বেশি উপর পর্যন্ত চুল কেটে দেন। কয়েক সেকেন্ডে সেই কাজ সারা হলেই ইলায়দা হাত দিয়ে দেখেন তুলনায় তার চুল একদম ছোট করে দেওয়া হয়েছে। এরপর তিনি বিলালকে বিষয়টি বলেনও। কিন্তু বিলালের বিশেষ প্রতিক্রিয়া দেখা যায় না। দীর্ঘ দিন ধরে সযত্নে লম্বা কর চুল এভাবে কয়েক সেকেন্ডে হারিয়ে শোকাহত হয়ে পড়েন ইলায়দা। শো ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন। সেটের দরজার কাছে গিয়েই জ্ঞান হারাতে দেখা যায় ইলায়দাকে। পড়ে যাওয়ার আগে সেখানে দাঁড়িয়ে থাকা এক নারী তাকে ধরে ফেলেন।
এই ভিডিও সামনে আসার পরই সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, মেক ওভারের জন্য চুল যদি কাটতেই হয় তার মাপটা ইলায়দার অনুমতি নিয়ে কাটা উচিত ছিল। সেটা যদি করা না হয় তবে অন্যায় হয়েছে।
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম







