মেক্সিকোতে অভিবাসীবাহী বাস খাদে পড়ে ১৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ৪ আগস্ট ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
মেক্সিকোয় অভিবাসীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন। ফরাসি সংবাদমাধ্যম লা মন্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ৪০ জন যাত্রী নিয়ে বাসটি মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য নায়ারিতের শহর তিজুয়ানার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
স্থানীয় নাগরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, বাসটি প্রায় ৪০ জন লোক নিয়ে মেক্সিকো সিটি থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তিজুয়ানায় যাচ্ছিল। শহরটি যা সান ডিয়েগোর সীমান্তবর্তী—যেখান থেকে অসংখ্য অভিবাসী মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়ার চেষ্টা করে।
সংস্থাটি জানিয়েছে, ‘অধিকাংশ যাত্রীরা বিদেশি এবং তারা মূলত ভারত, ডমিনিকান প্রজাতন্ত্র এবং আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ থেকে আগত।’ তারা জানিয়েছে, দুর্ঘটনায় বেঁচে ফেরাদের আটক করা হয়েছে। চালককে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে আটক করা হয়েছে।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভেনেজুয়েলা, কলম্বিয়া এবং মধ্য আমেরিকার দেশগুলো থেকে আগত অভিবাসীবাহী একটি বাস দুর্ঘটনায় পড়লে অন্তত ১৭ জন নিহত।
গত জুলাই মাসে ওক্সাকায় একটি যাত্রীবাহী বাস একটি পাহাড়ি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে গেলে কমপক্ষে ২৯ জন নিহত হয়।
২০২১ সালের ডিসেম্বরে ১৬০ জন অভিবাসী বহনকারী একটি ট্রেলার দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসের একটি মহাসড়কের একটি পথচারী সেতুর সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হয়। এতে ৫৬ জন নিহত হন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






