ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৫:৩৬:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

মেহবুবা ও ওমরের বিরুদ্ধে জননিরাপত্তা আইন কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৩ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

মেহবুবা ও ওমরের বিরুদ্ধে জননিরাপত্তা আইন কার্যকর

মেহবুবা ও ওমরের বিরুদ্ধে জননিরাপত্তা আইন কার্যকর

জন নিরাপত্তা আইনে এবার অভিযুক্ত করা হল ভারতের জম্মুকাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতির বিরুদ্ধে বৃহস্পতিবারই কার্যকর করা হয়েছে কঠোর জন নিরাপত্তা আইন বা পাবলিক সেফটি অ্যাক্ট। নির্দিষ্ট অভিযোগ ছাড়া তাদের ছ’মাস গৃহবন্দি থাকার মেয়াদ শেষ হওয়ার দিনই এই নির্দেশ এল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে টুইট করেছেন মুফতি-কন্যা ইলিজা।

জন নিরাপত্তা আইনে কোনও ব্যক্তিকে দু’ বছর পর্যন্ত কোনও অভিযোগ বা বিচারপ্রক্রিয়া ছাড়াই বন্দি করে রাখা যায়।

এই আইনের দু’টি অংশ আছে। প্রথম অংশে জনজীবন ব্যাহত করার অভিযোগে বিনা বিচারপ্রক্রিয়ায় তিন থেকে ছ’মাস পর্যন্ত বন্দি করে রাখা যায়। দ্বিতীয় অংশটি বেশি গুরুত্বপূর্ণ। সেখানে রাজ্যের নিরাপত্তার বিরুদ্ধে ভীতিজনক হওয়ার অভিযোগে দু’বছর অবধি বন্দি করে রাখা সম্ভব।