ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৮:৪৭:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

মেহেরপুরে দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ১৮ মে ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেহেরপুরের দুই দিনব্যাপী শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক শিশু মেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার ১০টার দিকে সদর উপজেলার শ্যামপুর-শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক  ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
মেহেরপুর জেলা তথ্য অফিস আয়োজিত গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত শিশু মেলায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, শ্যামপুর-শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, শ্যামপুর-শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বারী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু। আলোচনা সভার আগে  জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি র‌্যালী প্রধান সড়ক থেকে মেলা চত্বরে এসে শেষ হয়।
মেলায় বিভিন্ন সরকারি দপ্তরের এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ১৩টি স্টল দিয়েছে।