মেহেরপুরের খাল-বিল মুখরিত অতিথি পাখির কলকাকলিতে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার
সংগৃহীত ছবি
শরৎ বিদায় নিচ্ছে সামনে হেমন্ত। রাতের কুয়াশায় ভিজে যাচ্ছে প্রকৃতির মাঠ-ঘাট। মাঠে সোনালী ধানের শীষ। কদিন পরেই ধান কাটতে হবে। সেই ধান দেখে কৃষকের বুকে আনন্দ‘র ঢেউ আছড়ে পড়ছে। কৃষকের আহ্বানে না হলেও প্রকৃতির টানে আসতে শুরু করেছে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। এরই মধ্যে অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে মেহেরপুর জেলার খাল-বিলসহ বড় বড় জলাশয়গুলো।
শীতের আগমনে মেহেরপুরের পাটাপোকা বিল, তেরঘরিয়া বিল, গৌরিনগর ছোট নাগরার বিল, ধলার বিলসহ বিভিন্ন জলাশয়ে এসে জড়ো হয় শীতের পাখি। এসব পাখিদের ওড়াউড়িতে চোখ জুড়িয়ে যায় পাখি প্রেমীদের। প্রতি বছর সেপ্টেম্বরের শেষেই হিমালয়ের উত্তরে শীত নামতে শুরু করে। তখন সেখানে পাখিদের পক্ষে টিকে থাকা কষ্টকর হয়ে ওঠে। তারা তখন পাড়ি জমায় দূর-দূরান্তের উদ্দেশ্যে। আসে মেহেরপুরের খাল বিলেও।
এবার পরিযায়ী পাখিদের মধ্যে জল-কুক্কুট পাখি আগাম এসেছে। এ পাখিটি সরাসরি পাখা ঝাপটে উড়েনা। বিমানের রানওয়ের মতো পানির ওপর দিয়ে ছলাৎ ছলাৎ শব্দে পানির ওপর দিয়ে বেশ কিছুটা উড়ে যায়। এরপর বিমানের মতো আকাশে ডানা মেলে। জল-কুক্কুট দেখতে হাঁসের মতো।
পাখি প্রেমীদের সংগঠন ‘কিচির মিচির বার্ড ক্লাবে‘র’ সভাপতি ফারিহা ইকবালের নেতৃত্বে শুক্রবার থেকে ক্লাবের সদস্যরা পাখি শিকার বন্ধে সচেতন করতে কাজ শুরু করেছে। জেলার সেসব স্থানে পাখিদের অভয়ারণ্য সেসব এলাকার মানুষকে সচেতন করছেন। পাখি নিধন বন্ধে প্রচারপত্র বিলি এবং সাইনবোর্ড লটকে দিচ্ছে।
ফারিহা বলেন, জলাশয় কমে যাওয়াতে এ জল-কুক্কুট বড় হুমকিতে। পরিবেশ দুষণ, শিকার, বিষক্রিয়া আর খাল বিলে পেতে রাখা জালে আটকে এ পাখিরা কমে যাচ্ছে। শীতের আগমনে ইতোমধ্যে পাতারিহাঁস, খয়রা পাখি ও সরাজি প্রজাতির পাখি আগাম এসে গেছে। কিছুদিনের মধ্যেই মেহেরপুরের জলাশয়গুলো পাখিদের মিছিলে পরিণত হবে।
‘কিচির মিচির বার্ড ক্লাব’-এর সদস্য সদানন্দ মন্ডল ক্লাবের সদস্যদের নিয়ে পুরো শীত খাল বিল, জলাশয় ঘুরে বেড়ান পাখি দেখতে। তারই ক্যামেরাতে ছুচোখোলা বিলে জল-কুক্কুট পাখি ধরা পড়ে।
সদানন্দ জানান, পাখিটি ৪০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। পাখা হয় ৭০ থেকে ৮০ সেন্টিমিটার পর্যন্ত। দেহ কালো, ঠোঁট সাদা। পুরুষ ও স্ত্রী পাখি দেখতে অভিন্ন। প্রজনন মৌসুমে জল-কুক্কট জুটি বাসা তৈরি করে। দুটি করে ডিম দেয়। পালাকরে ডিমে তা দেয়। দলবদ্ধভাবে এরা বসবাস করে। আগস্ট মাসের মাঝামাঝি এরা এদেশে আসে। ফিরে যায় ফেব্রুয়ারি মাসের শেষে। কেউ কেউ স্থায়ীভাবে এদেশেই থেকে যায়। এদেশেই প্রজনন হয়। সর্বভূক এ পাখিটি জলজ উদ্ভিদ, বিভিন্ন গাছের ফল, ছোট ছোট মাছ পতঙ্গ ব্যাঙ খেয়ে থাকে।
মেহেরপুরের জলাশয়গুলোর যেখানে যেখানে পাখিদের অভয়ারণ্য সেসব স্থানগুলোতে সরকারি নজরদারির করার আহবান জানান বার্ড ক্লাবের সদস্যরা। তাতে প্রকৃতি থাকবে তার আপন রূপ।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা









