মেয়েকে গলা টিপে খুন করে আত্মঘাতী এই অভিনেত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১২ পিএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার
আগে মেয়েকে গলা টিপে হত্যা করেন। পরে নিজে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সাবানের বিজ্ঞাপনের এক অভিনেত্রী। শুক্রবার সকালে ভারতের মহারাষ্ট্র্রের কালওয়ার মনীষা নগরে ঘটেছে এ ঘটনা।
ডিএনএ ইন্ডিয়াসহ ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, আত্মঘাতী ওই অভিনেত্রীর নাম প্রজ্ঞা প্রশান্ত পার্কার (৪০)। আর তার মেয়ের নাম হলো- শ্রুতি (১৭)। থানের কালওয়ার গৌরি সুমন সোসাইটির বাসভবন থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এসময় সেখান থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেখানে একমাত্র মেয়ে শ্রুতিকে গলা টিপে খুন করার কথাও স্বীকার করেছেন অভিনেত্রী। কিন্তু কী কারণে তিনি এ কাজ করেছেন তা জানাননি।
অভিনেত্রী স্বামী প্রশান্ত জানান, কাল সকালে জিমে গিয়েছিলেন তিনি। সকাল সাড়ে ৯টার দিকে সেখান থেকে ফিরে স্ত্রীকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে মেয়েকে বিছানায় পড়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ না পাওয়ায় মানসিক অবসাদ থেকে ওই অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় প্রজ্ঞার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, আত্মঘাতী অভিনেত্রী প্রজ্ঞা টিভি সিরিয়াল ছাড়াও একটি হিন্দি সিনেমাতেও কাজ করেছেন। তার অভিনয় করা আর্টিকল ৩৭৫ নামের ছবিটির আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাওয়ার কথা।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







