মেয়েদের দ্বৈতে চ্যাম্পিয়ন-রানার্সআপ বাংলাদেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০১ পিএম, ১৫ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
আন্তর্জাতিক জুনিয়র ব্যাডমিন্টনে মেয়েদের দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে বাংলাদেশ।
ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ও ব্যাডমিন্টন এশিয়ার তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ ২০২২’-এ মেয়েদের দ্বৈত বিভাগে বাংলাদেশের নাসিমা খাতুন- স্মৃতি রাজবংশী স্বদেশি মোথিনা মাধুর্য বিশ্বাস-শেখ প্রিয়া জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এ ছাড়া মিশ্র দ্বৈতেও রানার আপ হয়েছে বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত।
পাঁচ হাজার ডলার প্রাইজ মানির টুর্নামেন্টে মেয়েদের এককে ভারতের সুরিয়া কারিশমা ও ছেলেদের এককে তারই স্বদেশি গগন বালিয়ান চ্যাম্পিয়ন হন।
পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্টে ছেলেদের দ্বৈতে ভারতের শশাঙ্ক ছেত্রী ও ভেনকাতা উনীত কৃষ্ণ বিমাভারাপু জুটি এবং মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন একই দেশের ভিগনেস থাথিনেনী ও রাশমিতা দোনেপুদি জুটি।
মিশ্র দ্বৈতে ভারতের ভিগনেশ থাথিয়েনি-রাশমিতা দোনেপুদি জুটি বাংলাদেশের মো. নজরুল ইসলাম জয়-নাসিমা খাতুর জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমেদ ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি।
ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ড. আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারন সম্পাদক মো: শাহ আলম সরদার, মিডিয়া কমিটির চেয়ারম্যান জিয়াউল হক জুয়েল ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি কামরুন্নেসা আশরাফ দিনা।
উল্লেখ্য, আন্তর্জাতিক এ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ,ভারত, কানাডা ও শ্রীলংঙ্কাসহ চার দেশের ৫৩ জন ছেলে এবং ৩২ জন মেয়েসহ মোট ৮৫ জন শাটলার অংশগ্রহণ করেন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











