মেয়ের সাফল্যে ভীষণ খুশি ঋতুপর্ণার মা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪১ পিএম, ৫ জুলাই ২০২৫ শনিবার
ছবি: সংগ্রহিত।
বাহরাইনের পর মিয়ানমারকেও হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। বাছাইপর্বে তুর্কমেনিস্তানের সঙ্গে নিয়মরক্ষার ম্যাচ আজ ঋতুপর্ণাদের। ইয়াঙ্গুনের থুউন্নু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচ।
ফুরফুরে মেজাজে আছেন বাংলাদেশের মেয়েরা। শুক্রবার কিডস জোনে বেড়াতে গিয়ে ছবি এঁকে সময় কাটিয়েছেন মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমারা। শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে জয় ইতিহাস গড়া। জোড়া গোল করেন ঋতুপর্ণা।
বাফুফের পাঠানো এক ভিডিওবার্তায় ঋতুপর্ণা বলেন, ‘অনুভূতি বলে প্রকাশ করতে পারব না। আমরা যখন জানতে পারি, এশিয়ান কাপে কোয়ালিফাই করেছি, এটা কল্পনারও বাইরে ছিল। আমরা বহু বছর পর এত কষ্ট করে এশিয়ান কাপে খেলব। এটা আমাদের জন্য বড় অর্জন।’
জেতার পর পরিবারের সঙ্গে কথা হয়েছে এই ফরোয়ার্ডের। মেয়ের সাফল্যে অসুস্থ মা খুশি, ‘জেতার পর মাকে কল দিয়েছি। পরিবারের সবাইকে। তারা সবাই খুব খুশি। মা অসুস্থ। আমার গোল করার কথা শুনে সে অনেক খুশি, বলছিল তার আর নিজেকে অসুস্থ মনে হচ্ছে না।’
শেষ ম্যাচের পর উদ্যাপন করতে চান তিনি, ‘আমরা এখনো উদ্যাপন করিনি। আরেকটা ম্যাচ আছে। তারপর উদ্যাপন করার পরিকল্পনা আমাদের।’
দ্বিতীয় গোলের পর আবেগ ধরে রাখতে পারেননি ঋতুপর্ণা, ‘কী বলব, এই অনুভূতি বলে প্রকাশ করতে পারব না। দ্বিতীয় গোল করার পর আমি আবেগাপ্লুত হয়ে গিয়েছিলাম।’
ঋতুপর্ণার কথা, ‘আমরা দুবারের সাফ চ্যাম্পিয়ন। এবার এশিয়ান কাপে কোয়ালিফাই করলাম। আমাদের লক্ষ্য ছিল এশিয়ান কাপে খেলার। বাংলাদেশকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার। সেটাই আমরা করছি। লক্ষ্য পূরণ করতে পেরেছি।’
ব্রিটিশ কোচ পিটার বাটলারের প্রশংসায় উচ্ছ্বসিত ঋতুপর্ণা, ‘সব কিছু মিলিয়ে তিনি ভালো। আমরা একজন ভালো কোচ পেয়েছি। উনি সব সময় আমাদের ভালো চান। কোচ আমার যে প্রশংসা করেছেন, জানি না আমি তার কতটুকু প্রাপ্য।’
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী











