ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১৮:৩২:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক কোন দেশে কবে ঈদ

মোংলা বন্দরের কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪১ এএম, ১৩ মে ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। এর ফলে শুক্রবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের মোংলা বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেওয়ার পর বন্দরের নিজস্ব অ্যালার্ট-২ জারি করা হয়। সন্ধ্যা ৭টা থেকে বন্ধ রাখা হয় বন্দরের কার্যক্রম।

বন্দরে অবস্থানরত সাতটি বিদেশি জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে বন্দরে বিদেশি জাহাজের আগমন-বহির্গমনও।

বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজগুলোর ইঞ্জিন চালু রেখে পশুর চ্যানেলের বিভিন্ন জায়গায় নিরাপদ দূরত্ব বজায় রেখে সাবধানে থাকার নির্দেশনা দিয়েছে  বন্দরের কর্তৃপক্ষ।

আরও জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জাহাজ আগমন-বহির্গমন, জাহাজের পণ্য ওঠানামা, পরিবহন ও নৌযান (কার্গো, কোস্টার, বার্জ) চলাচলের কাজ বন্ধ থাকবে। এছাড়া ঘূর্ণিঝড়ের কারণে গভীর সমুদ্রে থাকা নৌবাহিনী ও কোস্টগার্ডের চারটি যুদ্ধ জাহাজ বন্দর জেটিতে নিরাপদে অবস্থান নিয়েছে।

বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন মো. শাহাদাৎ হোসেন বলেন, বন্দরের হারবার বিভাগে খোলা কন্ট্রোল রুম থেকে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শুক্রবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেওয়ার পর বন্দরের নিজস্ব অ্যালার্ট-২ জারি করা হয়। এরপর বন্দরের অপারেশনাল কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বন্দরের নিজস্ব নৌযানগুলোকেও নিরাপদে থাকতে বলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে বন্দরের নিজস্ব উদ্ধারকারী নৌযানও।