মোখার প্রভাবে বাড়ছে সুন্দরবনের পানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ১২ মে ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বাড়তে শুরু করেছে বঙ্গোপসাগর ও সুন্দরবনের নদ-নদী ও খালের পানি। বৃহস্পতিবার রাতেই সুন্দরবনের নদী-খালে জোয়ারের পানি ছিল স্বাভাবিকের তুলনায় দেড় থেকে দুই ফুট বেশি উঁচু। আর বঙ্গোপসাগরের দুবলা চরে পানি বেড়েছে তিন ফুটের বেশি।
বন বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, অমাবস্যার গোনের (কৃষ্ণপক্ষ বা মরা গোন) সময় জোয়ারের পানির উচ্চতা কম হয়ে থাকে। আর পূর্ণিমার গোনে (শুক্লপক্ষ) পানি বেশি হয়ে থাকে। কিন্তু চলতি মরা গোনে (অমাবস্যায়) স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি বেড়েছে মূলত মোখার প্রভাবে।
এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরবন উপকূলে বাতাসও ছিল বেশি। এতে নদীতে ঢেউ বেড়েছে। অন্যদিকে মোখার ক্ষয়ক্ষতি এড়াতে বন বিভাগের সব রেঞ্জ, স্টেশন ও টহল ফাঁড়িতে থাকা আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য মূল্যবান মালামাল সাবধানে রাখার পাশাপাশি বন কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে অবস্থানের নিদের্শনা দেয়া হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় (বাগেরহাট) বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ঘূর্ণিঝড় মোখার জন্য বন বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে তাদের নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত পরিমাণে নিত্যপ্রয়োজনীয় খাবারসহ শুকনো খাবারও মজুতের জন্য প্রত্যেক অফিসকে বলা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল পর্যটন, বন্যপ্রাণী প্রজনন ও তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, সাধারণত মরা গোনে জোয়ারে পানির উচ্চতা কম হলেও মোখার প্রভাবে বুধবার রাত থেকে সুন্দরবনের নদী-খালে পানি বেড়েছে। মোখা যত কাছে এগিয়ে আসতে থাকবে, পানি ততই বাড়বে।
ছুটি বাতিল করে নিজ নিজ কর্মস্থলে থেকে আগ্নেয়াস্ত্রসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র সাবধানে রাখার পাশাপাশি পর্যাপ্ত খাবার মজুত রেখে সবাইকে নিরাপদে থাকার নির্দেশনা বিভাগীয় অধিদপ্তর দিয়েছে বলেও জানান আজাদ কবির।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







