মোদির প্রশংসা করে বিবৃতি দিলেন কঙ্গনা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১২ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করা নিয়ে মুখ খুলেছেন বলিউড তারকারা। পরেশ রাওয়াল, অনুপম খের, রবিনা ট্যান্ডনসহ বলিউডের অনেক তারকাই নরেন্দ্র মোদির 'নজিরবিহীন' সিদ্ধান্তকে সমর্থন করেছেন।
বিভিন্ন ইস্যুতে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী বিজেপি সরকারের পাশে এর আগেও দাঁড়াতে দেখা গেছে 'কুইন'খ্যাত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। খবর জি নিউজের।
এবারও তার ব্যতিক্রম ঘটেনি। মোদির প্রশংসা করে বিবৃতি দিলেন কঙ্গনা রানাওয়াতও। প্রধানমন্ত্রীর গুণমুগ্ধ কঙ্গনার মতে, দেশবাসীর ভবিষ্যৎ এবার উজ্জ্বল হতে চলেছে।
কঙ্গনার কথায়, অনেক দিন আগেই ৩৭০ ধারা তুলে নেয়া উচিত ছিল। দেশকে সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ।
আমি জানতাম নরেন্দ্র মোদি ছাড়া আর কেউ অসম্ভবকে সম্ভব করতে পারবেন না। উনি শুধু স্বপ্ন দেখান না, সেটিকে বাস্তবে পরিণত করার শক্তি এবং সাহসও রাখেন।
জম্মু ও কাশ্মীরসহ গোটা ভারতকে আমার শুভেচ্ছা। একত্রে আমরা এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয় তার এ বিবৃতি।
নরেন্দ্র মোদি দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার সময়ে শুভেচ্ছা জানিয়ে কঙ্গনা লেখেন, দেশের দরকার মোদিজির মতো শক্তিশালী ও দূরদৃষ্টিসম্পন্ন নেতা।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








