মৌলভীবাজারে আগাম শীতের আমেজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫১ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
ভৌগলিক কারণেই চায়ের রাজ্য মৌলভীবাজার জেলায় প্রতি বছর কিছুটা আগেভাগেই শীতের আমেজ শুরু হয়। শীত মৌসুমের বেশিরভাগ সময়ই এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। অন্য জেলার তুলনায় শীতের অনুভূতিও হয় বেশ তীব্র। এবারও জেলায় আগেভাগেই শীত নামছে। আর তা জানান দিচ্ছে প্রকৃতি।
দেখা যায়, গত কয়েকদিন ধরে মৌলভীবাজারে দেখা মিলেছে কুয়াশার। দিনে বেশ গরম থাকলেও রাত হলেই শুরু হয় কুয়াশা পড়া। রাত বাড়ার সঙ্গে বাড়ছে কুয়াশার গাঢ়ত্ব। সকাল অবধি থাকে এই কুয়াশা। রাত ও ভোরের এই কুয়াশা পথঘাটে দৃষ্টিসীমা হরণ করছে। ঘাস ও ফসলের ডোগায় জমছে শিশির বিন্দু। গত কয়েকদিন ধরে আবহাওয়ার এমন পরিবর্তন দেখছেন স্থানীয়রা।
আবহাওয়া অফিস বলছে, কয়েকদিন ধরেই এখানকার সর্বনিম্ন তাপমাত্রা গড়ে ২২ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। নভেম্বরের ১৫ তারিখ থেকেই থেকে এ জেলায় অনুভূত হবে তীব্র শীত।
স্থানীয়রা জানান, এখনও তেমন শীত অনুভূত না হলেও সন্ধ্যা নামার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাতভর বৃষ্টির মতো টুপটুপ করে কুয়াশা ঝরতে থাকে। বিশেষ করে ধানের শীষে শিশির বিন্দু জমতে দেখা যায়। সকালে যারা ঘাসের ওপর দিয়ে হাঁটাচলা করেন, কুয়াশার কারণে তাদের কাপড় ভিজে যায়।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান বলেন, আজ ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্ৰি সেলসিয়াস। এ জেলায় শীত যেমন আগে শুরু হয়, তেমনি বিদায়ও হয় শেষে। এবছরও শীত অনুভূত হওয়া শুরু হয়েছে। আজ থেকেই শীতের মৌসুম শুরু। এখন থেকে তাপমাত্রাও কমা শুরু হবে, শীতের তীব্রতাও বাড়বে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা









