ম্যাচসেরা হয়ে যা বললেন অধিনায়ক জ্যোতি
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১২ এএম, ১ ডিসেম্বর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও সহজ জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। আজ শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ৫ উইকেটের জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাট হাতে এদিন টাইগ্রেস অধিনায়ক করেন ৩৯ বলে ৪০ রানের ইনিংস। পরে ম্যাচসেরাও হয়েছেন জ্যোতি, যা অবাক হয়েছেন তিনি নিজেও।
পরে ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘একদম হুট করে (ম্যাচ সেরা)। আমি পুরোপুরি সারপ্রাইজড। আমার মনে হয়েছিল, পিংকি আপু হবেন। এটাও আসলে ম্যাটার করে না। দলের জয়ে অবদান রাখতে পেরেছি, এটাই গুরুত্বপূর্ণ। ম্যাচটা শেষ করতে পারলে ভালো লাগতো।’
দুই ম্যাচের জয় নিয়ে জ্যোতি বলেন, ‘আমরা যা করছি, রেকর্ড হয়ে যাচ্ছে। এটা হলো বিষয় (হাসি)। হয়তো আগে করতে পারিনি, এই কারণে হচ্ছে। ভালো লাগে। দেখেন অনেক দিন ধরে এই ক্রিকেটাররা কষ্ট করছে। ম্যাচ জিততে না পারায় অনেক সময় নেতিবাচকতা বেশি থাকে। দলকে উজ্জীবিত করার যতোই চেষ্টা করেন না কেন, ওইটা থাকে। তবে দলের জন্য জয় অনেক বড় ব্যাপার। খারাপ করলে অনেক কিছু চলে আসে যে এটা নেই, ওটা ভালো না। এখনও যে খারাপ কিছু নেই, তা নয়। তবে ভালোর পরিমাণটাই এবার বেশি।’
মিরপুরের উইকেট নিয়ে অধিনায়ক বললেন, ‘আজকে উইকেট অনেক ভালো ছিল। সকালে হয়তো একটু নিচু ছিল। পরে ভালো হয়ে গেছে। আমার মনে হয়, আয়ারল্যান্ড গত ম্যাচের চেয়ে আজকে ভালো খেলেছে। আমরা যদি বোলিংটা আরেকটু ভালো করতে পারতাম, ২০-৩০ রান কমতো। আমাদের জন্য আরেকটু ভালো হতো।’
নিজেদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে টাইগ্রেস অধিনায়কের বক্তব্য, ‘তবে আমরা যেভাবে শুরু করেছি, পিংকি আপু ধারাবাহিক ছিলেন, আজকে তার ইন্টেন্ট ভিন্ন ছিল। সুপ্তা আপু আবার ভালো অবদান রেখেছেন। সব মিলিয়ে ব্যাটাররা যখন ভালো রান করে, দলের জন্য একটা ভালো ইমপ্যাক্ট ফেলে।’
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী











