ম্যারাডোনা ফুটবলপ্রেমীদের কাছে চিরস্মরণীয়: শেখ হাসিনা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৬ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই আর্জেন্টাইন খেলোয়াড় বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং যুগে যুগে তার ক্রীড়া নৈপুণ্য ভবিষ্যত ফুটবল খেলোয়াদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
প্রধানমন্ত্রী এই ফুটবল মহানায়কের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
কার্ডিয়াক অ্যারেস্টে বুধবার মারা যান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ম্যারাডোনা। তার বয়স হয়েছিল ৬০ বছর।
গত ৩০ অক্টোবর ৬০তম জন্মদিন উদযাপন করেন মারাদোনা। তার কয়েক দিন পর নভেম্বরের শুরুর দিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সর্বকালের সেরা ফুটবলার। তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। চিকিৎসকরা দাবি করেছিলেন, মারাদোনার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার মাত্র দুই সপ্তাহ পর গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য পৃথিবীকে বিদায় জানালেন নন্দিত ফুটবলার। শোকসাগরে ভাসান অগণিত ভক্ত-অনুরাগীকে।
-জেডসি
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার