ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী পরিবহন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২০ পিএম, ১৫ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী সব ধরনের পরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও দ্য চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা।
শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি শংকর সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সিদ্ধান্ত অনুযায়ী রোববার (১৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা থেকে ঢাকাগামী সব ধরনের পরিবহন বন্ধ থাকবে।
শংকর সাহা বলেন, গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত রাস্তার কাজ কাজ শেষ না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে। তবে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার আঞ্চলিক সড়কে সব ধরনের পরিবহন চালু থাকবে। এর আগে গত ২ জানুয়ারি সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়া হয়, গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত রাস্তার কাজ দ্রুত শেষ করা না হলে ১৬ জানুয়ারি থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ রাখা হবে।
পরিবহন ও শিল্প নেতাদের দাবি, ঠিকাদারের গাফিলতির কারণে বৃহত্তর ময়মনসিংহের লোকজন দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছে। সড়কটি (গাজীপুরের সালনা থেকে টঙ্গী) চলাচলের উপযোগী নয়।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



