ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১২:৫৪:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ময়মনসিংহে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

আপডেট: ০৯:১৮ এএম, ১০ জুলাই ২০১৫ শুক্রবার

1427115236স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে পদদলিত হয়ে বেশ কিছু মানুষের মৃত্যুর ঘটনায় আজ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এই মর্মান্তিক ঘটনায় যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মৃতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাসস প্রতিনিধি জানান, আজ ভোরের দিকে ময়মনসিংহ শহরে পদদলিত হয়ে অন্তত ২৬ জনের মৃত্যু ও বেশ কিছু লোক আহত হয়েছে। যাদের প্রাণহানি ঘটেছে তাদের অধিকাংশই নারী। তিনি জানান, নগরীর একটি জর্দা কারখানার কাছে ভোর ৪টা ৪৫ মিনিটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ সময় সেখানে জাকাতের কাপড় বিতরণ করা হচ্ছিল। ১০.০৭.২০১৫