ময়মনসিংহের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৬ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
সালনা থেকে টঙ্গী পর্যন্ত মহাসড়ক দ্রুত সংস্কার ও সাময়িকভাবে খানা-খন্দ ভরাট করে চলাচল উপযোগী করার যোগাযোগ সচিবের আশ্বাসে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত অনির্দিষ্টকালের গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতি ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এ ব্যাপারে আগামী ২৬ জানুয়ারি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস পরিবহন মালিক-শ্রমিক ও চেম্বার অব কমার্স নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দেয় জেলা মটর মালিক সমিতি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন, মহাসচিব মাহবুবুর রহমান, সম্পাদক সোমনাথ সাহা, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি শঙ্কর সাহা প্রমুখ।
upay
পরিবহন নেতৃবৃন্দ জানান, যোগাযোগ সচিবের অনুরোধে এবং ২৬ জানুয়ারি বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক আহ্বানের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর-টঙ্গী অংশে দীর্ঘদিন ধরে যানজট ও সড়কের বেহাল দশার কারণে ভোগান্তির শিকার হয়ে ক্ষুব্ধ পরিবহন মালিক সমিতি এ ধর্মঘট আহ্বান করেছিল। এরও আগে ২ জানুয়ারি পরিবহন মালিক সমিতি এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ১৫ জানুয়ারির মাঝে মহাসড়কের ঐ অংশের সংস্কার দাবি করেছিল। মটর মালিক সমিতি জানায়, মহাসড়কের ঐ অংশের জন্য আড়াই ঘণ্টার এ যাত্রাপথে এখন সময় লাগছে ৫ থেকে ৬ ঘণ্টা। এদিক পরিবহন ধর্মঘট স্থগিত হওয়ায় সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি নেমে এসেছে। তবে সাধারণ যাত্রীরা মহাসড়কের ঐ অংশের ভোগান্তি দূর করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন







