যথাসময়ে অফিসে না আসায় সাব রেজিস্ট্রারকে নোটিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ১৩ আগস্ট ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
২৮ জন দলিল লেখকের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সাব রেজিস্ট্রার শর্মি পালিত। নিবন্ধন অধিদপ্তর থেকে তাকে সম্প্রতি এ নোটিশ দেওয়া হয়।
নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ২৮ জন দলিল লেখক অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন প্রসঙ্গ বর্ণনা করে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা রেজিস্ট্রার বরাবর অভিযোগপত্র দাখিল করেছে। যা এ অধিদপ্তরে পাঠানো হয়েছে। দাখিল করা অভিযোগপত্রে আপনার বিরুদ্ধে দলিল লেখকদের লাইসেন্স বাতিল, রেজিস্ট্রিকামী দলিলের দাতা-গ্রহীতা, সাক্ষী, শনাক্তকারীদের জেল-জরিমানার ভয়, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারীর মাধ্যমে অনৈতিকভাবে সরকারি ফি’র বাইরে ঘুষ আদায়ের অভিযোগ আনাসহ বিভিন্ন রকমের দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্টভাবে বর্ণনা করেছে।
একইসঙ্গে শর্মি পালিতের বিরুদ্ধে যথাসময়ে অফিসে উপস্থিত না থাকা এবং অফিস সময় শেষ না হওয়ার আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করে বা না জানিয়ে অফিস ত্যাগ করার অভিযোগ বিভিন্ন মাধ্যমে অবহিত করা হয়েছে জানিয়ে এতে বলা হয়, আপনার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বারবার সতর্ক করার পরও অভিযোগগুলো বিবেচনায় নেননি। বরং আপনার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বারবার আসতে থাকায় অধিদপ্তর বিব্রতকর বোধ করছে। অভিযোগগুলো অত্যন্ত গুরুতর এবং অসদাচরণের সামিল। যা সরকারি কর্মচারী চাকরির শৃঙ্খলা ও আপিল বিধি-২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
নোটিশে আরও বলা হয়, আপনার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন ও বিচার বিভাগের সচিব বরাবরে কেন লেখা হবে না তার সুনির্দিষ্ট কারণ/জবাব এ নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে নিবন্ধন অধিদপ্তর বরাবরে দাখিল করার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো।
অভিযোগের বিষয়ে জানতে পক্ষ থেকে শর্মি পালিতের নম্বরে একাধিকবার কল করা হলেও ধরেননি তিনি।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট







