যমুনায় নৌকাডুবি: ৯ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৮
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের চৌহালি উপজেলার যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মোট ৯ জনের লাশ উদ্ধার করা হলো।এখনো ৮ জন নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) চৌহালি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহম্মেদ জানান, সকালে খাস কাউলিয়ার চর, পয়লার চর ও স্থলচর এলাকা থেকে ভাসমান অবস্থায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আরও একজনের লাশ পাওয়া যায়। তাদের নামপরিচয় পাওয়া যায়নি। ৪ জনকে নিয়ে নৌকাডুবির ঘটনায় মোট ৯ জনের লাশ উদ্ধার করা হলো। নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত আটজন নিখোঁজ রয়েছে।
এর আগে মঙ্গলবার (২৬ মে) ঘটনাস্থল থেকে বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের পাশান ফকির (৬৫), কলাগাছি গ্রামের শামীম হোসেনের ছেলে নাইমুল ইসলাম (৪), টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সুবর্ণতলী গ্রামের শেখ কামাল মোল্লার (৪৫) মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার (২৭ মে) সকালে জোতপাড়া এলাকা থেকে আজিজল নামে এক যুবক (৩০) ও স্থলচর এলাকা থেকে কৈুজরী গ্রামের আফজাল (৩৮) নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।বুধবার দিনভর ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। বিকাল ৫টার দিকে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে খাস কাউলিয়া, পয়লা ও স্থলচর এলাকা থেকে অজ্ঞাত পরিচয় চারজনের মরদেহ উদ্ধার হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থেকে ৭৩ যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা চৌহালি যাওয়ার পথে স্থলচর এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ৫৭ যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করে। যাত্রীদের অধিকাংশই ধান কাটার শ্রমিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
-জেডসি
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


