যশের কারণে মিমি-নুসরাতের বন্ধুত্বে ফাটল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩০ পিএম, ৯ জুন ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের সুসর্ম্পকের কথা টলিপাড়ার সবারই জানা। রাজনৈতিক মতাদর্শও একই তাদের। অভিনেত্রী থেকে নেত্রী হয়েছেন দুজন একসঙ্গে। একে অপরকে ‘বোনুয়া’ বলেও ডাকেন। রাজনৈতিক মিটিং থেকে শুরু করে বন্ধুদের পার্টি, টলিগঞ্জে প্রিমিয়ার থেকে বাড়ির অনুষ্ঠান- সবখানেই একসঙ্গে হাজির থাকতেন মিমি-নুসরাত। কিন্তু আগের সেই বন্ধন আর নেই। ঢিলে হয়ে গেছে একেবারেই। গুঞ্জন রয়েছে, অভিনেতা যশ দাশগুপ্তের কারণেই বন্ধুত্ব ভেঙেছে মিমি আর নুসরাতের।
কিন্তু কেন? যশ-নুসরাতের সম্পর্কে মিমির লাভ-ক্ষতি কী? ঘটনা হচ্ছে, অভিনেতা যশকে নাকি মিমিও ভালোবাসতেন। তারা দুজনে জুটি বেঁধে চারটি ছবিতে অভিনয় করেছেন। দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে করতেই যশের প্রতি ভালো লাগা, তারপর ভালোবাসা তৈরি হয় মিমির। এ কথা নাকি তার একসময়ের বেস্ট ফ্রেন্ড নুসরাতও জানতেন। তা সত্ত্বেও স্বামী নিখিলকে ছেড়ে পরবর্তীতে বন্ধুর ভালোবাসার দিকে হাত বাড়ান নুসরাত।
পছন্দের মানুষ যশের সঙ্গে প্রিয় বন্ধুর এই ভালোবাসা মানতে পারেননি মিমি। তাইতো নিরবে দুজনের থেকেই দূরত্ব বাড়িয়ে দেন। না বলেছেন যশকে কিছু, না বলেছেন নুসরাতকে। এই কারণে যশ-নুসরাতের সম্পর্কের শুরু থেকেই মুখে কুলুপ এটে রয়েছেন মিমি। তাদের কোনো ব্যাপারেই কোনো মন্তব্য দিচ্ছেন না। দীর্ঘদিন একসঙ্গে মিমি-নুসরাতকে কোনো পার্টিতেও দেখা যাচ্ছে না। দুজন এক অপরকে একেবারেই এড়িয়ে চলছেন।
যশকে কেন্দ্র করে দুই সাংসদ অভিনেত্রীর সম্পর্ক যে একেবারেই ভালো যাচ্ছে না, তা নুসরাতের সম্প্রতি দেয়া এক ইনস্টাগ্রাম পোস্টে পুরোপুরি পরিষ্কার। সেখানে মিমিকে উদ্দেশ্য করে নুসরাত লিখেছেন, ‘একটু দেরিতে হলেও যখন আপনি বুঝবেন, প্রিয় বন্ধু আপনার সঙ্গে নেই, আপনার উত্থানে কোনো সাহায্য না করে বরং শক্তি কমিয়ে দিতে পিছ পা হচ্ছেন না, সেই বন্ধুর কথা দুবার না ভেবে সম্পর্ক শেষ করে দেয়াই উচিৎ। কারণ তাদের জীবনে রাখলে আপনিই মানসিক ভাবে দুর্বল হবেন।’
যশের সঙ্গে ২০১৭ সালে জুটি বেঁধে ‘ওয়ান’ নামের একটি ছবিতে অভিনয় করেন নুসরাত। এরপর ২০১৯ সালে নিখিলের সঙ্গে নুসরাতের বিয়ের পর আবারও নায়িকা যশের সঙ্গে জুটি বাঁধেন ‘সেভেন’ নামে একটি সিনেমায়। শোনা যায়, এই ছবির শুটিং সেট থেকেই মন দেয়া-নেয়া করেন যশ-নুসরাত। সেটি প্রকাশ পায় গত বছরের শেষ দিকে, যখন তারা একসঙ্গে গোয়ায় ঘুরতে যান এবং একই হোটেলে থাকেন। ওই হোটেলের মালিক নিখিলের বন্ধু হওয়ায় ঘটনাটি প্রকাশ হয়ে যায়।
তখন থেকেই দূরত্ব বাড়তে থাকে নিখিল আর নুসরাতের। একসময় তারা একে অন্যের থেকে আলাদা থাকতে শুরু করেন। নিখিল চলে যান তার দিল্লির বাড়িতে এবং নুসরাত থাকতে শুরু করেন তার বালিগঞ্জের ফ্ল্যাটে। গুঞ্জন রয়েছে, এই ফ্ল্যাটে নিয়মিত যাওয়া-আসা করেন নায়িকার প্রেমিক যশ। আগামী ১০ সেপ্টেম্বর নুসরাত এই যশের সন্তানেরই মা হতে চলেছেন বলে রব উঠেছে। এও শোনা যাচ্ছে, তারা গোপনে বিয়েও করেছেন। যদিও এ নিয়ে মুখ খুলছেন না যশ-নুসরাত।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী





