যশোরে আমন ধানের সবুজে স্বপ্ন বুনছেন কৃষকরা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ২ অক্টোবর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
যশোর জেলার মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-ঝাঁপা অঞ্চলের আবাদি মাঠগুলো সবুজে ভরে উঠেছে। মাঠজুড়ে যতদূর চোখ যায় শুধু আমনের সবুজ ধানক্ষেত। এ অঞ্চলে এবার আমনের ফলন ভালো হওয়ার আশা কৃষকদের।
এখন কৃষকেরা আমন ধানক্ষেতে আগাছা পরিস্কার করাসহ সার, কীটনাশক প্রয়োগ করছেন। ধানগাছের বাড়ন্ত দেখে কৃষকরা মনের আনন্দে ধানক্ষেতে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে আমন ধানের গাছগুলোতে শীষ বের হচ্ছে। কিছুদিন পরই ধানক্ষেতগুলো শীষে ভরে যাবে।
রাজগঞ্জ-ঝাঁপা অঞ্চলের কৃষকরা বলছেন এ বছর আবহাওয়া শেষ মুহূর্তে এসে অনুকূলে রয়েছে। এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, তাতে কোনো সমস্যা হওয়ার কথা না। রোদও পাওয়া যাচ্ছে। তাই ধানের ফলন ভালো হবে। যদিও ধান ক্ষেতে কীট-পতঙ্গের আক্রমণ বেড়েছে। সার কীটনাশক, শ্রমিকের দাম বেড়ে যাওয়ার কারণে আমন আবাদে খরচের পরিমাণও বেড়েছে।
কৃষক জামাল উদ্দিন ও সিরাজুল ইসলাম জানান, আমরা কৃষক মানুষ। খাবারের জন্য কিছু ধান জমা রাখতে হয়। ধানের দাম ভালো পেলে কিছু ধান বিক্রি করে সারাবছরের কেনা কাটা, বাচ্চাদের লেখাপড়ার খরচ মেটাতে হয়।
স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে, এবার আমন ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ হবে। ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ভগিরথ চন্দ্র ও এসএম মারুফুল হক বলেন, এ অঞ্চলে আমন ধানের ক্ষেত সবুজে ভরে গেছে। এবছর আবহাওয়া অনুকূলে রয়েছে। আমনের আবাদ ভালো হবে, আশা করছি ধানের দামও ভালো পাবেন কৃষকেরা।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন



