গরমে গাছেরা প্রয়োজনীয় পানি পাচ্ছে তো!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ এএম, ৩০ এপ্রিল ২০২৪ মঙ্গলবার
প্রতীকী ছবি
গরম, অতিরিক্ত ঘামের কারণে মানবদেহে পানির অভাব হয়। প্রখর তাপে মাটিও ফুটিফাটা হয়ে যায়। ভূগর্ভস্থ জলের স্তর অনেকটা নীচে নেমে যায়। বারান্দা কিংবা বাগানে রাখা গাছও নেতিয়ে পড়ে। গাছের পাতা হলুদ হয়ে, শুকিয়ে যেতে শুরু করে। গরমে সুস্থ থাকতে চিকিৎসক থেকে পুষ্টিবিদ— সকলেই বেশি করে পানি খাওয়ার পরামর্শ দেন। গাছেদেরও তো প্রাণ আছে। গরমে ওদেরও কষ্ট হয়। ‘ওআরএস’ না হোক নিয়ম করে দু’বেলা সব ধরনের গাছেই পানি দিয়ে যাচ্ছেন।
গাছের বিষয়ে যারা অভিজ্ঞ, তারা বলছেন, এতে হিতে বিপরীত হচ্ছে। গরমে গাছেদেরও পানি প্রয়োজন। তবে, সব ধরনের গাছে একই রকম ভাবে জল দেওয়া যায় না। গাছের ধরন বুঝে পানির পরিমাণ নির্ধারণ করতে হয়। গাছে পানি দেওয়ার সময়ে আরও কয়েকটি বিষয় মাথায় রাখতে হয়।
১) সাকুলেন্ট গোত্রের গাছ যেমন বেশি পানি পছন্দ করে না। একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই ধরনের গাছের পাতা অন্যান্যদের তুলনায় মোটা হয়। কারণ, তারা পাতার মধ্যে পানি ধরে রাখে। শীতকালে তো বটেই, এমনকি গরমেও দু-এক দিন ছাড়া এই ধরনের গাছে পানি দেওয়া যায়।
২) অনেক সময়ে গরমে, তাপে গাছের পাতা ঝলসে যায়। কিন্তু গাছটি হয়তো বেশি পানি পছন্দ করে না। সে ক্ষেত্রে গাছের পাতায় পানি স্প্রে করা যেতে পারে।
৩) অনেকেরই ধারণা গরমকালে গাছে বেশি করে পানি দিতে হয়। অভিজ্ঞরা বলছেন, এ ধারণা সম্পূর্ণ ভুল। গাছে পানি দিন। কিন্তু, এত পানি দেবেন না যাতে গাছের গোড়ায় তা জমে যায়।
৪) ঘরের মধ্যে যে সব গাছ রাখেন, তাদেরও খুব বেশি পানির প্রয়োজন হয় না। এক দিন অন্তর গাছের পাতায় পানি স্প্রে করতে পারেন। টবের মাটি শুকিয়ে গেলে তবেই গাছের গোড়ায় পানি দেবেন। পানি দেওয়ার আগে মাটি হাত দিয়ে দেখে নিতে পারলে আরও ভাল হয়।
৫) গাছে পানি দেওয়ার কিন্তু নির্দিষ্ট সময় আছে। সকালে চড়া রোদ ওঠার আগেই গাছে পানি দিয়ে দিন। সকালে ঘুম থেকে উঠতে না পারলে বিকেলে রোদ পড়ার পর। গাছের পাতা নেতিয়ে যাচ্ছে বলে যখন-তখন পানি দিলে গাছের ক্ষতি হতে পারে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

