রাহুল, রাজনাথ ও স্মৃতির ভোটের পরীক্ষা আজ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৬ এএম, ২০ মে ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভারতের ছয়টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে হচ্ছে এ দফার ভোটগ্রহণ। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে সাতটি আসন—আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর এবং হুগলি।
পঞ্চম দফায় উত্তর প্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৪, মহারাষ্ট্রের ৪৮টির মধ্যে ১৩, বিহারের ৪০টির মধ্যে পাঁচ, ওড়িশায় ২১-এর মধ্যে পাঁচ, ঝাড়খণ্ডের ১৪-র মধ্যে তিনটিতে, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি এবং লাদাখের একমাত্র আসনটিতেও ভোটগ্রহণ চলছে। ৮২ জন মহিলাসহ মোট প্রার্থীর সংখ্যা ৬৯৫ জন।
এই দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতায় করছেন সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর প্রতিদ্বন্দ্বী যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংহ। উত্তর প্রদেশের রায়বেরেলী থেকে এবার ভোটপ্রার্থী তিনি। অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ (লখনউ), স্মৃতি ইরানি (আমেথি) এবং পীযূষ গয়াল (মুম্বাই উত্তর)।
জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ বারামুলায় লড়ছেন। আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের মেয়ে রাগিণী প্রার্থী সারণ লোকসভা কেন্দ্রে। লড়ছেন বিদায়ী বিজেপি সাংসদ তথা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রাজীব প্রতাপ রুডির বিরুদ্ধে।
পশ্চিমবঙ্গের হুগলিতে বিজেপির সংসদ সদস্য অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে আরেক অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে। শ্রীরামপুর কেন্দ্রে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের আক্রমণাত্মক আইনজীবী সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি লড়ছেন তাঁর কন্যার সাবেক স্বামীর বিরুদ্ধে।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ











