যশোরে কোরবানি পশুর চামড়া বেচাকেনা জমজমাট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১৩ জুলাই ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
খুলনা বিভাগের বৃহত্তম যশোরের রাজারহাটে কোরবানির পশুর চামড়া বেচা-কেনা জমজমাট হয়ে উঠেছে। ঈদুল আযহার পর প্রথম হাটবার মঙ্গলবারে রাজারহাটে সকাল থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তের চামড়া বিক্রেতা এবং ক্রেতাদের পদচারণায় ছিল সরগরম। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার পাইকারি চামড়া ক্রেতারা এখানে এসেছিলেন চামড়া কিনতে।
জানা গেছে, মঙ্গলবার এ হাটে বিক্রির জন্য বিভিন্ন জেলার ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা ৮ থেকে ১০ হাজার চামড়া আনেন। কোরবানির পশুর চামড়ার যৌক্তিক দাম পাওয়ার আশায় দেশের অন্যতম বৃহত্তম চামড়ার হাট রাজারহাটে প্রতিবছর ঈদুল আযহা পরবর্তীতে এসে থাকেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্ষুদ্র ও মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। ঈদ পরবর্তী প্রথমহাটের চেয়ে আগামি শনিবারের দ্বিতীয়হাটে চামড়ার বেচাকেনা আরো বেশি বাড়বে বলে ক্রেতা-বিক্রেতারা জানান।
আড়তদাররা জানিয়েছেন, সরকার নির্ধারিত দামেই চামড়া কিনছেন তারা। গত বছরের তুলনায় এবছর ছাগলের চামড়ার দাম কিছুটা কম পাচ্ছেন বলে বিক্রেতারা জানিয়েছেন।
বাজারে গরুর চামড়া প্রতিটি মানভেদে ৬০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা এবং ছাগলের চামড়া প্রতিটি ২০ টাকা থেকে ৩০ টাকা দরে বিক্রি হয়েছে।কেশবপুর থেকে আসা ব্যবসায়ী বিশ্বনাথ জানান,তিনি ৪৫টি গরুর চামড়া প্রতিটি মানভেদে ৭০০ টাকা থেকে ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি করেছেন।
নড়াইলের লক্ষীপাশা থেকে আসা চামড়া ব্যবসায়ী নিমাই বিশ্বাস জানান, তিনি ৪০০ পিস গরুর চামড়া এনে ভালোমানের প্রতি পিস চামড়া ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি করেছেন। চামড়ার মোকাম রাজারহাটে প্রথম হাটবারে ছাগলের চামড়ার দাম অন্যবারের তুলনায় কম থাকায় ক্ষুদ্র ও মৌসুমী চামড়া ব্যবসায়ীরা কিছুটা হলেও কমমূল্য পেয়েছেন বলে জানান তারা।
রাজারহাট চামড়াহাটের ইজারাদার ও ব্যবসায়ী হাসানুজ্জামান হাসু বলেন,এ মোকামে ছোট-বড় মিলিয়ে তিন শতাধিক চামড়ার আড়ত রয়েছে। এখানে খুলনা বিভাগের ১০ জেলা ছাড়াও ফরিদপুর, রাজশাহী, পাবনা, নাটোর এবং ঢাকার বড় বড় ব্যবসায়ীরা চামড়া বেচাকেনা করেন। সরকার নির্ধারিত দামেই ব্যবসায়ীরা চামড়া কিনছেন। কিছু ছাগলের চামড়ার দাম উপযুক্ত প্রসেসিংয়ের অভাবে কম হয়েছে বলে তিনি জানান।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক বলেন, কোরবানির পশুর চামড়া বেচা-কেনা যাতে সুষ্ঠুভাবে ও সরকারি নিয়মানুযায়ী হয় সেজন্য ঈদুল আযহা পরবর্তী প্রথম হাট মঙ্গলবারে সংশ্লিষ্ট কর্মকর্তারা হাট পরিদর্শন করেছেন। চামড়া বেচাকেনায় যাতে কোন ধরনের অনিয়ম না হয় সে বিষয়ে তারা হাট কর্তৃপক্ষ ও আড়তদারদের নির্দেশনা দিয়েছেন।
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
- নির্বাচিত হলে ৫ বছর আপনাদের পাহারা দেব: রুমিন ফারহানা
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ভোটের দিন মেট্রোরেল চলবে
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি







