যশোরে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১৪ আগস্ট ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
যশোরের মনিরামপুরে এক চা বিক্রেতার স্ত্রীকে জোর করে তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্যর নাম জাকির হোসেন। তিনি উপজেলার ভোজগাতী ইউনিয়নের মোল্লাডাঙা গ্রামের চান্দার আলীর ছেলে। তিনি ভোজগাতী ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
এ ঘটনায় শনিবার (১৩ আগস্ট) গৃহবধূর স্বামী মনিরামপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অসুস্থ গৃহবধূ যশোর সদর হাসপাতালে ভর্তি আছেন।
ধর্ষণের শিকার গৃহবধূ বলেন, ‘৪ মাস আগে আমাদের বিয়ে হয়েছে। বেগারীতলা বাজারে আমার স্বামীর চা দোকান। আমরা দুজনে দোকানদারি করি। আমাদের দোকানের বিপরীতে জাকিরের কাঠগোলা। দেড় মাস আগ থেকে জাকির নিয়মিত চা খাওয়ার নাম করে দোকানে এসে আমাকে কু-প্রস্তাব দিতেন। তার কথায় রাজি না হলে দোকান পুড়িয়ে দেওয়াসহ আমার স্বামীকে হত্যার হুমকি দেন।’
তিনি বলেন, ‘গত রোববার (৭ আগস্ট) বিকেলে বাড়ি থেকে দোকানে আসার সময় জাকির আমার গতিরোধ করে নাকমুখ চেপে ধরে জোরপূর্বক একটি মাইক্রোবাসে আমাকে তুলে নেন। এরপর জ্ঞান হারিয়ে ফেলি।’
গৃহবধূ বলেন, ‘রাত ৮টার দিকে জ্ঞান ফিরলে জাকিরকে পাশে দেখে অজানা স্থান বুঝতে পেরে আমি চিৎকার দিই। এরপর রাতভর আমাকে নির্যাতন করে মেম্বর। ভোর চারটার দিকে বাইরে থেকে লোকজনের আওয়াজ পেয়ে মেম্বার পালিয়ে যান।’
গৃহবধূ বলেন, ‘লোকজন আসলে আমি জানতে পারি যশোর শহরের লালদিঘীর পাড়ে ১০ তলা একটি ভবনের ৬ তলায় আমি। পরে আমার বোন ও মায়ের সাহায্যে সোমবার (৮ আগস্ট) আমি বেগারীতলায় পৌঁছে ঘটনা খুলে বললে স্থানীয়রা আমার কথা বিশ্বাস করেননি। পরে ঘটনা ভিন্নদিকে নিতে জাকির ও তার লোকজন গত মঙ্গলবার দুপুরে আমাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।’
গৃহবধূর অভিযোগ, জাকির ও তার লোকজন ডাক্তারদের সঙ্গে কথা বলে রিপোর্ট নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছেন।
গৃহবধূর স্বামী বলেন, কদিন আগের ঘটনা হলেও জাকিরের ভয়ে আমি বাড়ি থেকে বের হতে পারিনি। জাকিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলায় গত শুক্রবার সকালে তার লোকজন বেগারীতলা বাঁশের হাটে আমাকে মারধর করেন।
চা বিক্রেতা বলেন, অবশেষে আজ শনিবার মনিরামপুর থানায় মামলা দিতে গেলে পুলিশ লিখিত অভিযোগ নিয়েছে।
জানতে চাইলে সাবেক ইউপি সদস্য জাকির হোসেন বলেন, কদিন আগে আমার এক প্রতিবন্ধী শ্রমিকের ওপর চড়াও হয় চা দোকানদার। আমি তখন তাকে বকাঝকা করলে রাতে সে আমাকে মোবাইলে ধর্ষণ মামলা সাজানোর হুমকি দেয়।’
জাকির বলেন, এই চা বিক্রেতার বর্তমানে ৮ নম্বর স্ত্রী ঘরে। এর আগেও স্ত্রীদের সঙ্গে জড়িয়ে সে এলাকায় অনেককে ফাঁসিয়েছে। তার বর্তমান স্ত্রীরও ৪ নম্বর স্বামী এই চা বিক্রেতা।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, বিষয়টি জানতে পেরে লিখিত অভিযোগ দিতে বলেছি। শুনেছি, অভিযোগ দিয়েছে। আমি এখনো হাতে পাইনি। অভিযোগের কপি পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট







