যশোরে নারীদের জন্য চালু হচ্ছে হলিডে মার্কেট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ১৩ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
যশোর জেলা শহরে নারী উদ্যোক্তাদের উদ্যোগে চালু হচ্ছে প্রিজম হলিডে মার্কেট। শহরের কারবালা পরিদর্শন বাংলো সড়কে এ মার্কেটের উদ্বোধন করা হবে। সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার খোলা থাকবে এই মার্কেট।
প্রিজম যুব উন্নয়ন সংস্থার সভাপতি মুসলিমা খাতুন জানান, যশোর পৌরসভার সহযোগিতায় আগামীকাল শুক্রবার বেলা ১১টায় জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল প্রধান অতিথি হিসেবে হলিডে মার্কেটের উদ্বোধন করবেন। সভাপতিত্ব করবেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ।
নারী উদ্যোক্তারা জানান, সপ্তাহে দু’দিন উদ্যোক্তারা তাদের পণ্যের পসরা সাজিয়ে বসবেন। ঈদ সামনে রেখে তাদের হস্তশিল্প, পোশাক, প্রসাধনী, খাদ্যপণ্যসহ সৌখিন জিনিসপত্র ক্রেতাদের কাছে বিক্রি করা হবে।এখানে মধ্যস্বত্বভোগী না থাকায় ক্রেতারা সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন।
নারী উদ্যোক্তা শাহরিয়ার সিদ্দিকী পল্লী ও আফরোজা ইয়াসমিন বলেন, এ মার্কেটে ব্যবসায়ীরা সরাসরি পণ্যের উদ্যোক্তা।
মধ্যস্বত্বভোগী ছাড়াই ভোক্তা সরাসরি পণ্য ক্রয় করে লাভবান হবেন। উদ্যোক্তাদের পণ্য বিক্রি ও প্রদর্শনীর জন্য প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার সবার জন্য মার্কেট খোলা থাকবে। এই উদ্যোগের মাধ্যমে কুটির শিল্পসহ ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার-প্রসার ও অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।
তিনি জানান, ইতোমধ্যে ৫০ জন উদ্যোক্তা স্টলের জন্য বুকিং দিয়েছেন।হলিডে মার্কেটে আপাতত ১০০টি স্টল দেয়া হবে।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল








