যশোরে বাড়ছে এইডস আক্রান্ত রোগী, শনাক্ত ৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
যশোরে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে মরণব্যাধি এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরের আগস্টে চারজনের শরীরে এইডসের জীবাণু পাওয়া যায়। এদিকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আরও চারজনের শরীরে এইচআইভির জীবাণু শনাক্ত হয়েছে। এসব রোগীদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এইচআইভি-এইডস পরীক্ষা কেন্দ্র (এইচটিসি) সেন্টারে পরীক্ষা করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, গত ২০ বছরের ইতিহাসে জেলায় অল্প সময়ের ব্যবধানে এত সংখ্যক এইডস রোগী শনাক্ত হয়নি। এ পরিস্থিতিকে একটি সতর্কতামূলক বার্তা বলে মনে করেছেন তারা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, যশোর জেনারেল হাসপাতালের এইচটিসি সেন্টারে গত ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে এইচআইভি টেস্ট শুরু হয়। সে সময় থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত মোট ২ হাজার ৯৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।
চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে চার দিনে ৩০ জনের এইডস পরীক্ষা করা হয়। এর ভেতর চারজনের শরীরে এইডসের জীবাণু শনাক্ত হয় এবং আগস্ট মাসেও ১৩২ জনের নমুনা পরীক্ষা করে চারজনের শরীরে এইচআইভি ভাইরাসেরর অস্তিত্ব পাওয়া যায়। এখন পর্যন্ত জেলাজুড়ে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জন।
হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের গত ৬ সেপ্টেম্বর ৩০ জনের রক্ত পরীক্ষা করে তিনজনের শরীরে এইডস শনাক্ত হয় এবং ৪ সেপ্টেম্বর একজনের শরীরে এইডস শনাক্ত হয়। পরের দিন ৫ সেপ্টেম্বর পাঁচজনকে পরীক্ষা করা হলে তাদের শরীরে এইডস ভাইরাসের সন্ধান মেলেনি।
এর আগে গত আগস্ট মাসজুড়ে ১৩২ জনের রক্ত পরীক্ষা করা হয়। এর ভেতরও চারজনের শরীরে এইচআইভি- এইডসের জীবাণু পাওয়া গিয়েছিল। আক্রান্তদের অনেকেই ভারত ও বাংলাদেশে বসবাস করেন।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, এইডস আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তা জনসাধারণের জন্যে একটি সতর্কবার্তা। আক্রান্তদের অনেকেই ভারত এবং বাংলাদেশ বসবাস করেন। চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে আটজনের শরীরে এইডস শনাক্ত হয়েছে যেটি বিশেষজ্ঞদের কাছে অস্বাভাবিক এবং সতর্কবার্তা বলে মনে হচ্ছে। এখন পর্যন্ত এ জেলায় মোট ১৭ জন এইডস আক্রান্ত রোগী রয়েছে।
তিনি আরও বলেন, যশোর ২৫০ শয্যা হাসপাতালে সরকারিভাবে চিকিৎসার জন্যে থেরাপি সেন্টার নেই। খুলনা মেডিকেল কলেজে এ সেন্টার আছে, সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, উদ্বেগজনক হারে বাড়ছে যশোরের এইডস রোগীর সংখ্যা। গত ৩৫ দিনে যশোরের ৮ জনের শরীরে এইডস শনাক্ত হয়েছে। তারা সবাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইতোমধ্যে আমরা জরুরি ভিত্তিতে এইডস রোগীদের চিকিৎসা কেন্দ্রের জন্য আবেদন করেছি। খুব দ্রুত আমরা যশোরে এইডস রোগীদের চিকিৎসা করব।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকা হওয়ায় আমরা ঝুঁকিতে আছি বেশি। আমরা দ্রুত পরীক্ষা-নীরিক্ষা বৃদ্ধির ব্যবস্থা করার প্রস্তুতি নিচ্ছি।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











