যশোরে ভূয়া নারী ম্যাজিস্ট্রেট আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ এএম, ২ মার্চ ২০২২ বুধবার
ভূয়া নারী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার মিষ্টি
যশোরের শার্শায় সুরাইয়া আক্তার মিষ্টি (২০) নামে এক ভূয়া নারী ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ। তিনি একটি ডায়াগনস্টিক সেন্টারে রিসিপশন বিভাগে চাকরি করতেন বলে জানা গেছে।
মঙ্গলবার বিকেলে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশি বাজার থেকে তাকে আটক করা হয়। আটক মিষ্টি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের চারা বটতলার পুটনি গ্রামের আব্দুর রহিমের মেয়ে।
শার্শা থানার এসআই তারিকুল ও উলাশী বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিন পিপুল বলেন, মঙ্গলবার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের উলাশী বাজারে একটি ছোট মাইক্রোবাস থেকে নেমে বাজারের সিরাজ উদ্দিনের মুদি দোকান, মনিরুজ্জামানের ফোন-ফ্যাক্সের দোকান, নেয়ামত আলীর ডিপার্টমেন্টাল স্টোর, ইমান হোসেনের চায়ের দোকানসহ আরও কয়েকটি দোকানে ঢুকে সুরাইয়া আক্তার মিষ্টি নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দোকান মালিকদের ফ্রিজ খুলতে বলেন এবং মামলাসহ বিভিন্ন ধরনের শাস্তির হুমকি দেন।
তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে দোকান মালিকদের একজন শার্শা থানার পুলিশকে ফোন দিয়ে ঘটনাটি জানান। ঘটনাস্থলে গিয়ে তার ভূয়া পরিচয় নিশ্চিত হলে ম্যাজিস্ট্রেট পরিচয়ধারী মিষ্টিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ সময়ে আটক মিষ্টির কাছে একটি ডায়েরি, নোট বুক ও ব্র্যাক এনজিওর একটি পরিচয়পত্র পাওয়া যায়।
ইতিপূর্বে তিনি নাভারণ বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে রিসিপশন বিভাগে চাকরি করতেন বলে প্রমাণও মিলেছে।
এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে বলে জানান এসআই তারিকুল।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











