যশোরে ১ হাজার ২৩৭ হেক্টর জমিতে ভুট্টা চাষ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
চলতি মৌসুমে জেলার ৮ জেলায় ১ হাজার ২৩৭ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে।এ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ১৬২ হেক্টর বেশি জমিতে ভুট্টার চাষ হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।
ভুট্টার চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা।গমে অনেক সময় পোকার আক্রমণ হয়। এতে কৃষকরা ক্ষতির সম্মুখীন হন। কিন্তু ভুট্টায় পোকার আক্রমণ নেই বললেই চলে।তাছাড়া ভুট্টা চাষে তেমন কোন সেচের প্রয়োজন হয় না। এ কারণে অনেক চাষি গমের পরিবর্তে ভুট্টা চাষে মনোযোগী হচ্ছেন-এমনটাই মনে করছেন কৃষি কর্মকর্তারা। এক সময়ের অনাবাদি ও পতিত জমিতে ভুট্টা চাষ করে লাভের মুখ দেখছেন চাষিরা। অনেক প্রান্তিক ও বর্গাচাষি অর্থকরী এ ফসল চাষে দিন দিন ঝুঁকে পড়ছেন বলে জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। লাভজনক হওয়ায় এ জেলার কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভুট্টা চাষ।
যশোর কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে (২০২২-২৩) জেলার ৮ উপজেলায় মোট ১ হাজার ৭৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ জেলায় ভুট্টার চাষ হয়েছে ১ হাজার ২৩৭ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার ১৬২ হেক্টর বেশি জমি।সদর উপজেলায় ভুট্টার চাষ হয়েছে ৪৯ হেক্টর জমিতে, শার্শা উপজেলায় ভুট্টার চাষ হয়েছে ২৪০ হেক্টর জমিতে, চৌগাছা উপজেলায় ভুট্টার চাষ হয়েছে ৪৩০ হেক্টর জমিতে, ঝিকরগাছা উপজেলায় ভুট্টার চাষ হয়েছে ১৫০ হেক্টর জমিতে, মণিরামপুর উপজেলায় ভুট্টার চাষ হয়েছে ১৮৫ হেক্টর জমিতে, কেশবপুর উপজেলায় ভুট্টার চাষ হয়েছে ৯৫ হেক্টর জমিতে, বাঘারপাড়া উপজেলায় ভুট্টার চাষ হয়েছে ৩৮ হেক্টর জমিতে এবং অভয়নগর উপজেলায় ভুট্টার চাষ হয়েছে ৫০ হেক্টর জমিতে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক কৃষিবিদ মো: মঞ্জুরুল হক জানান,কৃষি অফিসের পক্ষ থেকে ভুট্টা চাষিদের উদ্বুদ্ধকরণ, পরামর্শ, মাঠ দিবস, উঠান বৈঠক, নতুন নতুন জাতের বীজ সরবরাহ ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। ভুট্টা চাষে অন্য ফসলের তুলনায় খরচ কম। ভুট্টায় পোকার আক্রমণ নেই বললেই চলে।ফলনও বেশি।ভুট্টা মানুষের খাদ্যের পাশাপাশি গো-খাদ্য, পোল্ট্রি ফিড ও মাছের খাবার হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। বাজারে ভুট্টার চাহিদা ব্যাপক থাকায় এ জেলায় ভুট্টার চাষ দিন দিন বাড়ছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভূট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ






