যা যা থাকছে এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ২৯ আগস্ট ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের লড়াই বুধবার (৩০ আগস্ট) থেকে মাঠে গড়াচ্ছে। হাইব্রিড মডেলে এবারের আসরের যৌথ আয়োজক পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এবার চারটি ম্যাচ ছাড়া টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে শ্রীলঙ্কায়। পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে নেপাল ও পাকিস্তান। তবে এর আগেই হবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে বেশ কিছু চমক রাখছে দ্য গ্রিন ম্যানরা।
যা যা থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে :
উদ্বোধনী অনুষ্ঠানে উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমান পারফর্ম করবেন। পাকিস্তানের খ্যাতিমান শিল্পী আতিফ আসলামও গান গাইবেন। এ ছাড়াও এশিয়ান ট্র্যাডিশনাল মিউজিক ও নৃত্য পরিবেশনা থাকবে। সবশেষে থাকবে আতশবাজির ঝলকানি।
যেসব টিভিতে উদ্বোধনী অনুষ্ঠান :
এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ভারতের স্টার স্পোর্টস চ্যানেলে। এ ছাড়া বাংলাদেশের টি-স্পোর্টসেও বিশেষ এই আয়োজন দেখা যাবে।
ওয়ানডে ফরম্যাটে ৩০ আগস্ট থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৭ সেপ্টেম্বর। দুটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেলবে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান নিয়ে গ্রুপ ‘বি’ আর ভারত ও পাকিস্তানের সঙ্গে কোয়ালিফায়ার খেলে আসা নেপাল গ্রুপ ‘এ’ তে খেলবে।
পাকিস্তান এবং নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে দ্বিতীয় দিনে মাঠে নামবে বাংলাদেশ। ৩১ আগস্ট ‘বি’ গ্রুপের এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আসরের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সেখানে প্রথম ম্যাচ খেলে দ্বিতীয় ম্যাচের জন্য পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিতে হবে লাল-সবুজদের। আগামী ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে আফগানিস্তানকে মোকাবিলা করবে বাংলাদেশ।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











