যুক্তরাষ্ট্র যাচ্ছে অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
যুক্তরাষ্ট্র যাচ্ছে অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’
জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’র প্রিমিয়ার হয়েছিল দক্ষিণ আফ্রিকার ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে। এবার সিনেমাটি যাচ্ছে উত্তর আমেরিকা সফরে। এমনটাই জানালেন এই নির্মাতা।
তিনি জানান, এ বছর মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ‘রিকশা গার্ল’ সিনেমাটির উত্তর আমেরিকা সফর। এটি এই সিনেমার দ্বিতীয় আন্তর্জাতিক সফর। মিল ভ্যালি চলচ্চিত্র উৎসব মূলত উত্তর আমেরিকার উপকূলীয় অঞ্চলের একটি বুটিক চলচ্চিত্র উৎসব।
‘রিকশা গার্ল’ সিনেমাটি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য মিল ভ্যালি চলচ্চিত্র উৎসব বেশ গুরুত্বপূর্ণ। কারণ ঔপন্যাসিক মিতালি পারকিন্স লিখিত ‘রিকশা গার্ল’ উপন্যাসিকাটি উত্তর আমেরিকায় বিপুল ভাবে সমাদৃত। ফলে এ অঞ্চলের দর্শকগোষ্ঠী উপন্যাসিকাটি থেকে নির্মিত সিনেমাটি দেখার অপেক্ষায় আছেন বহুদিন ধরেই। এ কারণেই এটি নির্মাণের সময় প্রযোজক এরিক জে এডামস্ তার দর্শকগোষ্ঠীকে বিশেষভাবে মাথায় রেখেছিলেন।
সেই দর্শকগোষ্ঠীর কথা চিন্তা করেই সিনেমাটি বাংলাদেশী প্রেক্ষাপটে নির্মিত হলেও এর সংলাপ বহুলাংশে ইংরেজি। এর আগে ‘রিকশা গার্ল’ দক্ষিণ আফ্রিকার চলচ্চিত্র উৎসবে সফর করেছে। শিগগিরই শুরু হতে যাচ্ছে সিনেমাটির ইউরোপ যাত্রা। ‘রিকশা গার্ল’র আন্তর্জাতিক এই সফর সফল করার নেপথ্যে রয়েছেন সিনেমার কলাকুশলী ও অভিনেতা অভিনেত্রীবৃন্দ। তাদের সকলকে ‘রিকশা গার্ল’র পক্ষ থেকে অশেষ অভিনন্দন।
‘রিকশা গার্ল’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা চৌধুরী। এছাড়া অভিনয় করছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভুঁইয়া, নাসির উদ্দিন খান, অ্যালেন শুভ্র, রূপকথা, অশোক বেপারী, সিয়াম আহমেদ প্রমুখ। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিন্সের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন নাসিফ আমীন।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী





