যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহত ২৫, বহু আহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ৪ মার্চ ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এক শক্তিশালী ঘূর্ণিঝড়ে অন্তত ২৫ জন নিহত ও বহু আহত হয়েছে। এ ছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ন্যাশভিল, টেনেসি এবং আশেপাশের এলাকায় আঘাত হানে এই ঘূর্ণিঝড়।
বজ্রপাতে বিদ্যুতের ঝলকানি ও ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হওয়ার চিত্র ধরা পড়েছে ভিডিওতে। জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশভিল জুড়ে কমপক্ষে ৪০টি কাঠামো ভেঙে গেছে।
জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশভিলজুড়ে কমপক্ষে ৪০টি অবকাঠামো ভেঙে গেছে। তারা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অস্থায়ী জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছেন।
মঙ্গলবার শহরের স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়েছে। পশ্চিম ন্যাশভিলের একটি ছোট্ট পৌর বিমানবন্দরের বেশ কয়েকটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে এই ঘূর্ণিঝড়ে।
ঘূর্ণিঝড়টি প্রথম ন্যাশভিলের প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছোট্ট শহর কেমডেনের কাছে আঘাত হানে। সেখানে কয়েকজন হতাহত হয়। এর পর ঘূর্ণিঝড়টি ১৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত ছোট্ট শহর কুকভিলে আঘাত হানে, যেখানে আরও মানুষ নিহত হন।
ঘূর্ণিঝড় টেনেসিতে ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাইয়ের ভোটাভুটির ওপর প্রভাব ফেলেছে। এ কারণে ভোটগ্রহণ এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছে। সুপার টিউসডে নামে খ্যাত এই ভোটাভুটিতে যে ১৪টি রাজ্য অংশ নিচ্ছে তার মধ্যে টেনেসি অন্যতম।
-জেডসি
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











